সুনামগঞ্জ , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ” গুপ্ত ছিলাম, বাইরে যাইনি, ভবিষ্যতেও পালাবো না : জামায়াত আমির প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হলেন যাঁরা বিদ্যুতের দাম বাড়লো দুই বছরে নিঃস্ব হয়ে ফিরেছেন ২১৫ জন তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৩১৪৮৭ কোটি টাকা মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ

আন্দোলনে আহত-নিহতদের পরিচয়পত্র দেওয়ার দাবি

  • আপলোড সময় : ১২-০১-২০২৫ ১১:৩১:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০১-২০২৫ ১১:৩১:০৭ অপরাহ্ন
আন্দোলনে আহত-নিহতদের পরিচয়পত্র দেওয়ার দাবি
সুনামকণ্ঠ ডেস্ক :: আগামী এক সপ্তাহের মধ্যে জুলাই-আগস্ট আন্দোলনে আহত ও নিহতদের চূড়ান্ত তালিকা প্রকাশ এবং তাদের পরিচয়পত্র (স্মার্ট কার্ড) দেওয়াসহ ৯ দফা দাবি জানিয়েছেন জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে সম্মুখসারির আহত ছাত্র-জনতা। রবিবার (১২ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন থেকে এসব দাবি জানানো হয়। ছাত্র-জনতার ৯ দফা দাবি হলো- আগামী এক সপ্তাহের মধ্যে আন্দোলনে আহত ও নিহতদের চূড়ান্ত তালিকা প্রকাশ করতে হবে এবং তাদের পরিচয়পত্র (স্মার্ট কার্ড) দিতে হবে; আহতদের দ্রুত সুচিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করতে হবে এবং তাদের আজীবন বিনামূল্যে সরকারিভাবে চিকিৎসার ব্যবস্থা করতে হবে; আহত ব্যক্তি ও নিহতের পরিবারের জন্য সরকারি মাসিক সম্মানী ভাতার ব্যবস্থা করতে হবে; আহত ব্যক্তি ও নিহতের পরিবারকে দ্রুত পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে; আহত ব্যক্তি ও নিহতের পরিবারকে পরবর্তী কোনও সরকার উদ্দেশ্যপ্রণোদিত বা রাজনৈতিকভাবে কোনও হয়রানিমূলক মিথ্যা মামলা দিতে পারবে না বলে আইন পাস করতে হবে। এছাড়া তাদের দাবির মধ্যে আছে, জটিলতা নিরসন করে শহীদ জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে আহত ও নিহতদের পরিবারকে দ্রুত সহায়তা দিতে হবে; গণঅভ্যুত্থানকালে জড়িত অপরাধীদের দ্রুত বিচার স¤পন্ন করতে হবে; ২৪ গণঅভ্যুত্থানের জন্য স¤পূর্ণ পৃথক মন্ত্রণালয় গঠন করতে হবে এবং সব দাবি সরকারিভাবে লিপিবদ্ধ করে দ্রুত বাস্তবায়ন করতে হবে। কবি নজরুল সরকারি কলেজের আহত শিক্ষার্থী মো. তৌফিক শাহারিয়ারের সভাপতিত্বে এবং মো. আল-আমীন ও রেজাউল করিম রেজার সঞ্চালনায় মানববন্ধনে ছিলেন- আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহীদুল আলম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক স¤পর্ক বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক নাসির উদ্দিন, বুয়েটের এআরআই বিভাগের সহকারী অধ্যাপক ড. আরমানা সাবিহা হক, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি সমন্বয়ক নাজমুল হাসান প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স