সুনামগঞ্জ , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির শহরে জলাবদ্ধতাসহ নাগরিক দুর্ভোগ নিরসনের দাবি অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জামালগঞ্জে বাঁধ ভেঙে ঢুকছে পানি, প্লাবিত হচ্ছে বসতভিটা, আমন ফসল নিয়ে শঙ্কায় কৃষক জামায়াতে ইসলামী থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা জেলা পুলিশের অনলাইনভিত্তিক কুইজে প্রথম জেলা ছাত্রদলের সভাপতি পাহাড়ি ঢলে ভেঙেছে আছিয়ার শেষ আশ্রয়, অনিশ্চয়তায় জীবন ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি’র সভা জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লক্ষ টাকার বাজেট ঘোষণা অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ ওয়ার্ল্ড ভিশনের শিশুদের বার্ষিক সমাবেশ, ২ হাজার ৭৫০ শিশুর মাঝে উপহার বিতরণ সক্রিয় মাদক কারবারি চক্র মাদক, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে দিরাই বিএনপিতে বিরোধ চরমে একপক্ষের বহিষ্কারের সুপারিশ, অপরপক্ষের উন্নয়ন সভার ডাক এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা

সাবেক এমপি হেনরীর ৫৬ কোটি টাকার সম্পত্তি জব্দের আদেশ

  • আপলোড সময় : ১২-০১-২০২৫ ১১:৫৩:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০১-২০২৫ ১১:৫৩:৩৮ অপরাহ্ন
সাবেক এমপি হেনরীর ৫৬ কোটি টাকার সম্পত্তি জব্দের আদেশ
সুনামকণ্ঠ ডেস্ক :: সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরীর নামে থাকা ৫৬ কোটি ৬৫ লাখ ১৯ হাজার ৯২ টাকার স¤পত্তি জব্দের আদেশ দিয়েছেন আদালত। এর মধ্যে ১৯.৮২ একর জমি, তিনটি বাড়ি, দুটি ফ্ল্যাট, ১৯টি ব্যাংক অ্যাকাউন্ট ও ১৬টি গাড়ি আছে। রবিবার (১২ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিব দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। এর আগে এদিন হেনরীর স¤পত্তি জব্দের আবেদন করেন দুদকের সহকারী পরিচালক আসিফ আল মাহমুদ। দুদকের পক্ষে শুনানি করেন দুদক আইনজীবী মো. রেজাউল করিম রেজা। জব্দ করা স্থাবর স¤পত্তির মধ্যে রয়েছে, সিরাজগঞ্জের মুজিব সড়কে থাকা ৭ তলা বাড়িসহ জমি, একই জেলার ভূতেরদিয়ারে জমিসহ বাড়ি, সদানন্দপুরে জমিসহ ফ্ল্যাট, রাজধানীর মিরপুরে থাকা একটি ফ্ল্যাট ও সিরাজগঞ্জের রতনকান্দির বাহুবায় থাকা দোতলা ভবন। এসব স¤পত্তির দলিলমূল্য ৫ কোটি ২২ লাখ ১৪ হাজার টাকা। এছাড়াও জব্দ করা স্থাবর স¤পত্তির মধ্যে রয়েছে সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন জায়গায় জান্নাত আরা হেনরীর নামে থাকা ১৯.৮২ একর জমি। এসব জমি ৪০টি দলিলে ক্রয় করা হয়েছে। এসব জমির দলিলমূল্য ১১ কোটি ৫০ লাখ ৭৯ হাজার ছয়শত ২৯ টাকা। এছাড়া অবরুদ্ধ (ফ্রিজ) করা হয়েছে বিভিন্ন ব্যাংকে থাকা হেনরীর ১৯টি ব্যাংক অ্যাকাউন্ট। দুদকের তথ্য অনুযায়ী, জান্নাত আরা হেনরীর নিজ নামে, ব্যবসা প্রতিষ্ঠানের নামে বিভিন্ন ব্যাংকে সঞ্চয়ী, চলতি, ডিবিএস, এসএনডি ও এফডিআরসহ বিভিন্ন অ্যাকাউন্টে মোট ৫৬ কোটি ৬৫ লাখ ১৯ হাজার ৯২ টাকা রয়েছে। এর মধ্যে যমুনা ব্যাংকের ১০টি, ন্যাশনাল ব্যাংকের ৭টি, ব্যাংক এশিয়ার ২টি। তার নিজ ও যৌথ নামে অর্জিত এসব জ্ঞাত আয়বহির্ভূত এবং অসাধু উপায়ে অর্জিত অর্থ যাতে হস্তান্তর না করতে পারে, সেজন্য মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ১৪-২২ ধারা, দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা এবং দুর্নীতি দমন কমিশন বিধিমালা, ২০০৭-এর ১৮ বিধিমতে হিসাব অবরুদ্ধকরণ করা হয়। দুদকের তদন্তকালে জান্নাত আরা হেনরীর নামে যৌথ মূলধন কো¤পানি ও ফার্মগুলোর নিবন্ধকে (আরজেএসসি) নিবন্ধিত ৪টি লিমিটেড কো¤পানিতে মালিকানা/বিনিয়োগের তথ্য পাওয়া যায়। এসবের মালিকানা হস্তান্তর রোধ করার আদেশ দেওয়া হয়েছে। এর মধ্যে হেনরি অপটিক্যাল ফাইবার লিমিটেডে ৩৫ হাজার শেয়ার, এআরএল ইকু ব্রিকস লিমিটেডে ৫০ হাজার শেয়ার, জেসমিন কনসটেক লিমিটেডে ৩৪ হাজার শেয়ার, ইআরএলএ লিমিটেডে ১ হাজার ৫০০ শেয়ার রয়েছে। এসব বিনিয়োগের মূল্য ধরা হয়েছে ১ কোটি ৩৪ লাখ টাকা। এদিকে জান্নাত আরা হেনরীর নামে থাকা ১৬টি গাড়ি জব্দের আদেশ দেওয়া হয়েছে। এসব গাড়ির মোট মূল্য ৪ কোটি ২০ লাখ টাকা। দুদকের আবেদনে বলা হয়, মামলার এজাহার নামীয় আসামি সিরাজগঞ্জ ২ আসনের সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরীর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দুর্নীতির মাধ্যমে ৫৭ কোটি ১৩ লাখ ৭ হাজার ২২৩ টাকা জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ স¤পদ অর্জন ও নিজ ভোগ দখলে রাখার অভিযোগ অনুসন্ধানাধীন। এছাড়া ৩৫টি ব্যাংক অ্যাকাউন্টে ২ হাজার ২ কোটি ৬৬ লাখ ৬৬ হাজার ৫৭৭ টাকার এবং ১৩ কোটি ৭৮ লাখ ৪৬ মার্কিন ডলারের সন্দেহজনক লেনদেন করেছেন অভিযুক্ত হেনরী। আবেদনে বলা হয়, মানি লন্ডারিংয়ের স¤পৃক্ত অপরাধ সংঘটনের মাধ্যমে প্রাপ্ত অর্থ বা স¤পত্তির অবৈধ উৎস গোপন করার উদ্দেশ্যে এসবের রূপান্তর, স্থানান্তর ও হস্তান্তর করে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১), দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারায় শাস্তিযোগ্য অপরাধ প্রাথমিকভাবে প্রতীয়মান হওয়ায় হেনরীর বিরুদ্ধে সূত্রস্থ মামলাটি রুজু করা হয়েছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন আছে। উল্লেখ্য, বর্তমানে জান্নাত আরা হেনরী ও তার স্বামী মো. শামীম তালুকদার লাবু গ্রেফতার হয়ে কারাগারে আছেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ

উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ