সুনামগঞ্জ , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির শহরে জলাবদ্ধতাসহ নাগরিক দুর্ভোগ নিরসনের দাবি অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জামালগঞ্জে বাঁধ ভেঙে ঢুকছে পানি, প্লাবিত হচ্ছে বসতভিটা, আমন ফসল নিয়ে শঙ্কায় কৃষক জামায়াতে ইসলামী থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা জেলা পুলিশের অনলাইনভিত্তিক কুইজে প্রথম জেলা ছাত্রদলের সভাপতি পাহাড়ি ঢলে ভেঙেছে আছিয়ার শেষ আশ্রয়, অনিশ্চয়তায় জীবন ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি’র সভা জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লক্ষ টাকার বাজেট ঘোষণা অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ ওয়ার্ল্ড ভিশনের শিশুদের বার্ষিক সমাবেশ, ২ হাজার ৭৫০ শিশুর মাঝে উপহার বিতরণ সক্রিয় মাদক কারবারি চক্র মাদক, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে দিরাই বিএনপিতে বিরোধ চরমে একপক্ষের বহিষ্কারের সুপারিশ, অপরপক্ষের উন্নয়ন সভার ডাক এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা

সীমান্তে দুই বাংলাদেশী নাগরিক আটক

  • আপলোড সময় : ১৩-০১-২০২৫ ১১:৫১:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০১-২০২৫ ১১:৫১:০৯ অপরাহ্ন
সীমান্তে দুই বাংলাদেশী নাগরিক আটক
স্টাফ রিপোর্টার :: বিশ্বম্ভরপুর উপজেলার রাজাপাড়া সীমান্তে অবৈধভাবে শূন্য লাইন অতিক্রম করে ভারতে প্রবেশের দায়ে ২ বাংলাদেশী নাগরিককে আটক করা হয়েছে। আটককৃতরা হলো বিশ্বম্ভরপুর উপজেলার চালবন গ্রামের মো. হানিফ মিয়ার ছেলে মো. মামুন মিয়া (৩২) ও মো. মাইনুদ্দিন (২৬)। রবিবার (১২ জানুয়ারি) রাতে তাদের আটক করা হয়েছে বলে জানান সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির, পিসএসসি। বিজিবি জানায়, সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর অধীনস্থ চিনাকান্দি বিওপির বিশেষ টহল দল কর্তৃক সীমান্ত পিলার ১২১০/৯-এস এর নিকট হতে আনুমানিক ১২০ গজ ভারতের অভ্যন্তরে রাজাপাড়া নামক স্থানে প্রবেশের দায়ে ২ জন বাংলাদেশী নাগরিককে আটক করা হয়। বিজিবি জানায়, তাদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা ঘোরাফেরা ও ভিডিও চিত্র ধারণের উদ্দেশ্যে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেছিল। সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির, পিসএসসি বলেন, আটককৃত ব্যক্তিদ্বয়কে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারীসহ টহল তৎপরতা জোরদার করা হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ

উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ