সুনামগঞ্জ , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ

শান্তিগঞ্জে মনির হোসেন হত্যায় গ্রেফতার ৪

  • আপলোড সময় : ১৪-০১-২০২৫ ০৮:০৯:৪২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-০১-২০২৫ ০৮:০৯:৪২ পূর্বাহ্ন
শান্তিগঞ্জে মনির হোসেন হত্যায় গ্রেফতার ৪
শান্তিগঞ্জ প্রতিনিধি :: শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাক ইউনিয়নে মনির হোসেন (৩০) নামের এক যুবককে হত্যার ঘটনায় ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার ৪ জনসহ আরো দু’জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৪/৫ জনকে আসামি করে নিহত মনির হোসেনের মা বকুল বেগম বাদী হয়ে শান্তিগঞ্জ থানায় লিখিত এজাহার দায়ের করেছেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, সোমবার ভোরে শান্তিগঞ্জ থানা পুলিশের উপ-পুলিশ পরিদর্শক আব্দুর রহমানের নেতৃত্বে অফিসার ফোর্সদের অভিযানে উকারগাঁওয়ের ৪ অভিযুক্তকে আটক করা হয়। আটককৃতরা হল উকারগাঁও গ্রামের জামাল উদ্দিনের ছেলে রাজন আহমদ (২১) ও রাসেল মিয়া হৃদয় (২২), জাহির আলীর পুত্র মো. সহিবুর রহমান (৩২) ও ভিকটিম মনির হোসেনের স্ত্রী মোছা. জনিক আক্তার (৩০)। আটকৃতদেরকে আদালতে চালান দেয়া হয়েছে। নিহতের পারিবারিক সূত্রে জানাযায়, ভিকটিম মনির হোসেনের স্ত্রী অভিযুক্ত জনিক আক্তার তার স্বামীর একই গোষ্ঠীর জামাল উদ্দিনের ছেলে রাজন আহমদের সাথে পরকীয়ায় আসক্ত জড়িয়ে পড়েন। সম্প্রতি জনিক আক্তারের স্বামী মনির হোসেন দুবাই হতে দেশে চলে আসায় পরকীয়া ও প্রবাস থেকে পাঠানো টাকা নিয়ে তাদের মধ্যে কলহ শুরু হয়। এরই জেরে ঘটনার দিন শনিবার সন্ধ্যায় অভিযুক্ত রাজন আহমদ ও তার ভাই রাসেল মিয়া হৃদয় মনির হোসেনকে ডেকে নিয়ে যায়। গত রবিবার সকাল ৮টায় শিমুলবাক ইউনিয়নের উকারগাঁও গ্রাম সংলগ্ন বড়লেইট্টা বিলের পাশে বোরো জমি থেকে মনির হোসেনের মরদেহ উদ্ধার করা হয়। নিহত মনির একই গ্রামের মৃত মকদছ আলীর ছেলে ও দুই সন্তানের জনক। নিহত মনির হোসেনের মা বকুল বেগম জানান, আমার বড় ছেলে মনির হোসেনকে আমাদের গ্রামের কাতার প্রবাসী জামাল উদ্দিনের ছেলে রাজন ও তার ছোট ভাই হৃদয় মিলে আমার ছেলেকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করেছে। তিনি বলেন, রাজনের সাথে আমার পুত্রবধূ (নিহত মনিরের স্ত্রী) জনিকের অবৈধ সম্পর্ক ছিল। এ নিয়ে অনেক বাধা-নিষেধ দেওয়া হয়েছে রাজন এবং জনিকে। একাধিকবার ঝগড়াও হয়েছে। তারা কোনো বাধা-নিষেধ মানেনি। আমার ছেলে মনির বিদেশ থেকে ফিরেছে দেড় থেকে দুই মাস হবে। আমার ধারণা, পরকীয়ার জেরেই মনিরকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করেছে রাজন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ

ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ