সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎জামালগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘর পুড়ে নিঃস্ব পরিবার ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি

গোবিন্দপুরে রাস্তা কেটে ফেলায় দুর্ভোগে গ্রামবাসী

  • আপলোড সময় : ১৪-০১-২০২৫ ০৮:১১:০৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-০১-২০২৫ ০৮:১১:০৩ পূর্বাহ্ন
গোবিন্দপুরে রাস্তা কেটে ফেলায় দুর্ভোগে গ্রামবাসী
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের গোবিন্দপুর গ্রামে ও সুনামগঞ্জ-সিলেট মহাসড়ক সংলগ্ন স্থানে সরকারি খালে মাছ শিকার করতে গ্রামের মানুষের যাতায়াত রাস্তা কেটে পানি সেচ করেছে কতিপয় ব্যক্তি। রবিবার দুপুরে এই ঘটনা ঘটেছে। এতে চলাচলে চরম দুর্ভোগে পড়েছেন গ্রামের মানুষজন। এই ঘটনার পর ওইদিন রাতে সদর মডেল থানায় অভিযোগ দাখিল করেছেন গ্রামের বাসিন্দা মৃত বশির আহমদের ছেলে আনোয়ারুল হক। সোমবার বেলা ১১টায় ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। জানা যায়, রবিবার দুপুর ২টার দিকে গ্রামের মানুষ চলাচলের রাস্তা কাটতে শুরু করেন একই গ্রামের বাসিন্দা জাহানুর (৩০), শাহিনুর (২৪), রাসেল (২৬), মাসুক মিয়া (২৮) গং। এ সময় গ্রামের মানুষজন বাধা দেন। তারা বাধা না মেনে জোরপূর্বক রাস্তা কাটতে থাকেন। কথাকাটাকাটির এক পর্যায়ে গ্রামের মানুষের প্রতি ক্ষুব্ধ হয়ে হামলা করেন তারা। পরে গ্রামবাসীর পরামর্শে সদর মডেল থানায় অভিযোগ দাখিল করা হয়। গ্রামের বাসিন্দা প্রবাসী লাছিয়া বেগম জানান, গোবিন্দপুর গ্রামের এই রাস্তা নিজেরাই তৈরি করেছেন। দীর্ঘ ৫০ বছর ধরে ব্যবহার করে আসছেন তারা। কিন্তু গ্রামের কতিপয় ব্যক্তি রাস্তা কেটে নষ্ট করেছে। একই গ্রামের আব্দুর রকিব বলেন, রাস্তা কর্তনকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত। গ্রামের বাসিন্দা আমিরুল হক বলেন, গোবিন্দপুর গ্রামের ও সুনামগঞ্জ-সিলেট মহাসড়ক লাগোয়া খালে মাছ শিকারের নামে যাতায়াতের রাস্তা কেটে ফেলা হয়েছে। এসব অপরাধের প্রতিবাদ করায় আমাদের উপর ক্ষিপ্ত হয়েছে তারা। এখন আমরা বড় সমস্যায় আছি। সুনামগঞ্জ সদর মডেল থানার এসআই গিয়াস উদ্দিন জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি। কেউ রাস্তা কাটতে পারবে না। এই বিষয়ে নিষেধ দিয়ে এসেছি। যদি কেউ রাস্তা কাটে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‎জামালগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘর পুড়ে নিঃস্ব পরিবার

‎জামালগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘর পুড়ে নিঃস্ব পরিবার