সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ , ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে : ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস টাঙ্গুয়ার হাওরেও পাওয়া যাচ্ছে রাক্ষুসে সাকার মাছ তাহিরপুরে বন্যা পূর্ব প্রস্তুতি ও আগাম সাড়াদান মহড়া অনুষ্ঠিত ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়, হুইপ জি কে গউছ যাদুকাটা নদী থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জারি আজ সিলেট আসছেন রাষ্ট্রপতি ভোরে পাচার হয় ধোপাজান নদীর লুটের বালু দলের সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর পদক্ষেপ - জি কে গউছ ভাবমূর্তি বজায় রাখার চ্যালেঞ্জ বিএনপির জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী নামমাত্র চারা লাগিয়ে বরাদ্দ লুটপাটের আয়োজন উকিলপাড়ার পুকুর যেন ময়লার ভাগাড় দুর্গন্ধ ও মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী শান্তিগঞ্জে নৌকা বাইচ নিয়ে সংঘাতের শঙ্কা বিশ্বম্ভরপুরে হিজল বাগান উজাড়, কাটা হলো ৬২টি গাছ ছাতকে ফোরলেন সড়কের কাজ উদ্বোধন করলেন এমপি কলিম উদ্দিন মিলন ‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ
অ্যাড. আনোয়ার হোসেনের মৃত্যুতে শোকসভা

তিনি ছিলেন সহজ-সরল মানুষ

  • আপলোড সময় : ১৫-০১-২০২৫ ১২:০৪:৪১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-০১-২০২৫ ১২:০৪:৪১ পূর্বাহ্ন
তিনি ছিলেন সহজ-সরল মানুষ
স্টাফ রিপোর্টার :: শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির কার্যনির্বাহী কমিটির সদস্য বিশিষ্ট আইনজীবী ও সাংবাদিক মো. আনোয়ার হোসেনের মৃত্যুতে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির আয়োজনে এ শোকসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির সভাপতি জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। লাইব্রেরির সাধারণ স¤পাদক অ্যাডভোকেট খলিল রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম, লাইব্রেরির সহ-সভাপতি সৈয়দ মহিবুল ইসলাম, সুখেন্দু সেন, দৈনিক সুনামকণ্ঠ’র স¤পাদক ও প্রকাশক বিজন সেন রায়, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. রবিউল লেইস, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাড. বিমান কান্তি রায়, পাবলিক লাইব্রেরির কোষাধ্যক্ষ অ্যাড. মাহবুবুল হাসান শাহীন, অ্যাডভোকেট জিয়াউর রহিম শাহীন, অ্যাডভোকেট এনাম আহমেদ, অ্যাডভোকেট আবুল হোসেন, অ্যাডভোকেট জমির হোসেন, বোরহান উদ্দিন, কার্তিক রায় প্রমুখ। শোকসভায় বক্তারা বলেন, অ্যাড. আনোয়ার হোসেন ছিলেন সহজ-সরল বিনয়ী মানুষ ছিলেন। তার চলনে-বলনে ছিল ন¤্রতা। তাঁর মতো মানুষের মৃত্যু আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক। অসময়ে তাঁর চলে যাওয়া সহজে মেনে নেওয়া যায় না। তাঁর মৃত্যুতে আমরা একজন ভালো মানুষকে হারালাম। অ্যাড. আনোয়ার হোসেনের শূন্যতা কখনো পূরণ হবার নয়। শোকসভায় অ্যাড. আনোয়ার হোসেনের স্বজনদের হাতে শোকবার্তা তুলে দেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়াসহ অতিথিবৃন্দ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা