সুনামগঞ্জ , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ
ধোপাজানে পুলিশের অভিযান

বালুভর্তি ১২টি নৌকা ও ড্রেজার মেশিন আটক

  • আপলোড সময় : ১৫-০১-২০২৫ ১২:০৬:২১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-০১-২০২৫ ১২:০৬:২১ পূর্বাহ্ন
বালুভর্তি ১২টি নৌকা ও ড্রেজার মেশিন আটক
স্টাফ রিপোর্টার :: ইজারাবিহীন ধোপাজান-চলতি নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে পুলিশ। সুনামগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ আবুল কালামের নির্দেশনায় এসআই জহিরের নেতৃত্বে এসআই তারেক নাজির, এসআই আসাদ, সজল ও টুকের বাজার নৌ-পুলিশ ইনচার্জসহ দুটি দল মঙ্গলবার সকাল থেকে দুপর পর্যন্ত ধোপাজান-চলতি নদীতে অভিযান চালিয়ে ১২টি বালুভর্তি নৌকা ও ১টি ড্রেজার মেশিন আটক করে। সংশ্লিষ্ট সূত্র জানায়, গত বছরের ১০ অক্টোবর ইজারাবিহীন ধোপাজান-চলতি নদীতে বালু লুটের মহোৎসব বন্ধে অভিযান পরিচালনা করে যৌথবাহিনী। পরে দীর্ঘদিন বালুখেকোদের আগ্রাসন বন্ধ থাকলেও ফের বেপরোয়া হয়ে উঠে বালুখোকো চক্র। অবাধে বালু লুটের কারণে সরকার হারাচ্ছিলো মোটা অংকের রাজস্ব। অপরদিকে হুমকির মুখে ছিল পরিবেশ। এই অবস্থায় বালুখেকোদের আগ্রাসন বন্ধে ফের অভিযান চালিয়ে অবৈধভাবে উত্তোলিত বালুভর্তি নৌকাগুলো আটক করা হয়েছে। সুনামগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম জানান, নদীতে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে আমাদের এমন অভিযান অব্যাহত থাকবে। সুরমার পারে সদরগড় চেকপোস্টেও আমাদের রয়েছে কড়াকড়ি নিরাপত্তা। এ ব্যাপারে টুকেরবাজার নৌ পুলিশ ইনচার্জ জাহাঙ্গীর হোসেন খাঁন বলেন, সকাল থেকে দুপুর পর্যন্ত আমরা অভিযান পরিচালনা করি। আমাদের উপস্থিতি টের পেয়ে অনেকে নৌকা ডুবিয়ে পালিয়ে যায়। তারপরও আমরা বালুসহ অনেকগুলো নৌকা আটক করতে সক্ষম হই।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ

ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ