সুনামগঞ্জ , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির শহরে জলাবদ্ধতাসহ নাগরিক দুর্ভোগ নিরসনের দাবি অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জামালগঞ্জে বাঁধ ভেঙে ঢুকছে পানি, প্লাবিত হচ্ছে বসতভিটা, আমন ফসল নিয়ে শঙ্কায় কৃষক জামায়াতে ইসলামী থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা জেলা পুলিশের অনলাইনভিত্তিক কুইজে প্রথম জেলা ছাত্রদলের সভাপতি পাহাড়ি ঢলে ভেঙেছে আছিয়ার শেষ আশ্রয়, অনিশ্চয়তায় জীবন ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি’র সভা জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লক্ষ টাকার বাজেট ঘোষণা অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ ওয়ার্ল্ড ভিশনের শিশুদের বার্ষিক সমাবেশ, ২ হাজার ৭৫০ শিশুর মাঝে উপহার বিতরণ সক্রিয় মাদক কারবারি চক্র মাদক, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে দিরাই বিএনপিতে বিরোধ চরমে একপক্ষের বহিষ্কারের সুপারিশ, অপরপক্ষের উন্নয়ন সভার ডাক এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা

তাঁর ঐকান্তিক প্রচেষ্টায় পৌর ডিগ্রি কলেজ আজ স্বমহিমায় উদ্ভাসিত

  • আপলোড সময় : ১৫-০১-২০২৫ ১২:০৮:৪৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-০১-২০২৫ ১২:০৮:৪৫ পূর্বাহ্ন
তাঁর ঐকান্তিক প্রচেষ্টায় পৌর ডিগ্রি কলেজ আজ স্বমহিমায় উদ্ভাসিত
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ পৌর ডিগ্রি কলেজের অধ্যক্ষ শেরগুল আহমেদকে অবসরজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার দুপুরে কলেজের হলরুমে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়। সংবর্ধনা অনুষ্ঠানে পৌর ডিগ্রি কলেজ প্রতিষ্ঠায় শেরগুল আহমেদের অবদান কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন শিক্ষক, শিক্ষার্থীসহ অতিথিবৃন্দ। কলেজের গভর্নিং বডির সভাপতি প্রফেসর সৈয়দ মহিবুল ইসলামের সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর জ্যোতির্ময় দাস। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলেজের গভর্নিং বডির সদস্য অ্যাডভোকেট আব্দুল হক, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ চিত্তরঞ্জন তালুকদার, গভর্নিং বডির সদস্য হাজী মো. আব্দুস সামাদ, সিনিয়র প্রভাষক ফারজানা আক্তার সোমা। স্বাগত বক্তব্য রাখেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নোয়াজ উদ্দিন। প্রভাষক আলমগীর হোসেন ও উসমান গণি’র সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন প্রভাষক তাসলিমা আক্তার শান্তা, কাঞ্চন বৈদ্য, তৈয়বুর রহমান, শাহীনুর ইসলাম, আফাজ উদ্দিন, মানিক উল্লাহ, মাহবুবা আক্তার, কামাল হোসাইন, রিনা আক্তার প্রমুখ। সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, শেরগুল আহমেদ একজন দক্ষ পরিচালক, সৎ, নিষ্ঠাবান এবং পরিশ্রমী ব্যক্তি। তাঁর ঐকান্তিক প্রচেষ্টায় পৌর ডিগ্রি কলেজ আজ স্বমহিমায় উদ্ভাসিত। আজ পৌর কলেজ যে দৃষ্টিনন্দন ক্যাম্পাস পেয়েছে তাঁর নেপথ্যে ছিল শেরগুল আহমদের দুঃসাহসিক নেতৃত্ব। পেশাগত জীবনে তিনি নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। সংবর্ধনা অনুষ্ঠানে আলোকিত শিক্ষক শেরগুল আহমেদকে নিয়ে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। প্রিয় শিক্ষককে অশ্রুসিক্ত নয়নে সংবর্ধনা জানান তাঁর সহকর্মী শিক্ষক ও শিক্ষার্থীরা।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ

উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ