সুনামগঞ্জ , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ , ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি ঢাকা-সিলেট সড়কের ৬ লেনের নির্মাণকাজ শেষ হবে ২৯ সালে : সড়কমন্ত্রী দিরাই সরকারি ডিগ্রি  কলেজে ‎"অধ্যক্ষ বিহীন ১৭ বছর" ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক উন্নয়নে ১৭৪ কোটি টাকার কাজ উদ্বোধন ভিপি জমি দখলের চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে মমতাজ বেগম ছাতকে ১৫ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্যসহ আটক ১ ডাকসুতে ইতিহাসের বিতর্ক, বাংলাদেশের জন্মপথ কি মুছে ফেলা যায়? ‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু সংকটে ধুঁকছে সদর হাসপাতাল শহরের পাসপোর্ট অফিস রোড এলাকায় ঘনঘন চুরি বাংলাদেশ হয়ে উঠার ঐতিহাসিক গল্প আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬৩ জনের বিরুদ্ধে মামলা ছাতকের চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৯ ওয়ার্ডে ৯ সেলাই মেশিন বিতরণ তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ‎হ্যান্ডবলে বিভাগীয় চ্যাম্পিয়ন জামালগঞ্জের আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার দিবে এসআরবি
দুর্ভোগে শিমুলবাঁক ইউনিয়নের ৭ গ্রামের মানুষ

সেতু নির্মাণের এক যুগেও হয়নি সংযোগ সড়ক

  • আপলোড সময় : ১৫-০১-২০২৫ ১২:১৩:০৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-০১-২০২৫ ১২:২৬:০২ পূর্বাহ্ন
সেতু নির্মাণের এক যুগেও হয়নি সংযোগ সড়ক
শহীদনূর আহমেদ :: জেলার সর্ববৃহৎ ইউনিয়ন শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাঁক ইউনিয়ন। শিমুলবাঁক গ্রামের নামে ইউনিয়নের নামকরণ হলেও উন্নয়নের ছোঁয়া লাগেনি স্বাধীনতার পরবর্তী সময়ে। কয়েক কিলোমিটার অদূরে সুনামগঞ্জ-দিরাই আঞ্চলিক সড়ক হলেও গ্রামটির সাথে সড়কপথ নির্মিত হয়নি। এছাড়া এক যুগ আগে গ্রামের পার্শ্ববর্তী ‘নিতাই’ নদীতে একটি সেতু নির্মাণ হলেও সংযোগ সড়ক না থাকায় চলাচলে চরম ভোগান্তিতে শিমুলবাঁকসহ ৭টি গ্রামের অন্তত ১০ হাজার মানুষ। হেমন্তে পায়ে হেঁটে চলাচল করলেও বর্ষায় নৌকাই একমাত্র ভরসা এই গ্রামগুলোর। দীর্ঘদিন ধরে এলাকাবাসীর পক্ষ থেকে সরাসরি সড়ক যোগাযোগ স্থাপনের দাবি জানিয়ে আসলেও উপেক্ষিত থাকে জনদাবি। স্থানীয় জনপ্রতিনিধিরা ভোটের রাজনীতিতে বিভিন্ন সময় দাবির পক্ষে আওয়াজ তুললেও কার্যকর না হওয়া ক্ষুব্ধ এলাকাবাসী। তাই কালবিলম্ব না করে দ্রুত সময়ে শিমুলবাঁক সড়ক নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। জানা যায়, উপজেলার শিমুলবাঁক, রঘুনাথপুর, গোবিন্দপুর, লালখালি, বাদরপুর, উগলিসহ ৭ গ্রামের বাসিন্দাদের সরাসরি সড়ক যোগাযোগ স্থাপন করতে ২০১২ সালে নিতাই নদীর উপর একটি সেতু নির্মাণ করে স্থানীয় প্রকৌশল অধিদপ্তর। কিন্তু শিমুলবাঁক গ্রাম থেকে তেওইক্কা গ্রামে পর্যন্ত সড়ক পথ না থাকায় কাজে আসেনি বহুলপ্রতিক্ষিত সেতুটি। হেমন্তে কাচা পথ দিয়ে সিএনজি, মোটরবাইকসহ অন্যান্য পরিবহন চলচল করলেও সেতুতে অ্যাপ্রোচ না থাকায় থেমে যায় নিতাই নদীর পাড়ে। সেখান থেকেই হেঁটে অন্যত্র যান স্থানীয়রা। তাছড়া বর্ষা মৌসুমে মূল সড়কে পৌঁছতে একমাত্র নৌকার উপর ভরসা করেন স্থানীয়রা। শিমুলবাঁক গ্রামের বাসিন্দা মোক্তাদির তালুকদার বলেন, বিগত সময়ে আমাদের গ্রাম সবচেয়ে বঞ্চিত ছিল। এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে নদীর উপর সেতু নির্মাণ করলেও এক যুগেও সংযোগ সড়ক হয়নি। হেমন্তেÍ কিছু পরিবহন কাঁচা সড়ক দিয়ে আসলেও এপ্রোচের কারণে সরাসরি গ্রামে আসতে পারে না। নদীর পাড়ে আটকে যায়। এই দুর্ভোগ আমাদের কবে শেষ হবে জানি না। কয়েক কিলোমিটার সড়কের জন্য দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসলেও কোনো কাজ হচ্ছে না। কেবল আশ্বাসই আমরা পাচ্ছি, বাস্তবায়ন দেখছি না। স্থানীয় ইউপি সদস্য মাহবুব হোসেন বলেন, একটি সেতুর সংযোগ সড়কের জন্য এই এলাকার মানুষের দুর্ভোগের শেষ নাই। হেমন্তে কিছুটা কষ্ট কম হলেও বর্ষায় নানা প্রতিকূলতার মধ্য দিয়ে চলাচল করতে হয় ৫-৭ গ্রামের মানুষকে। সড়ক নির্মাণের জন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীন একটি প্রকল্প টেন্ডার হওয়ার কথা শুনেছি। যদি এটা বাস্তবায়ন হয় তাহলে এই অঞ্চলের মানুষের দুঃখ লাঘব হবে। শান্তিগঞ্জ উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী তারেক আলনূর বলেন, শিমুলবাঁক থেকে তেয়ইক্কা পর্যন্ত ২ কিলোমিটার সড়ক নির্মাণ, পাকা সড়ক, ব্লক নির্মাণসহ প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্পের টেন্ডার হয়েছে। আশা করছি এবছরই কাজ শুরু করা যাবে। এর মাধ্যমে এই এলাকার সরাসরি সড়ক যোগাযোগ ব্যবস্থা চালু হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু

‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু