সুনামগঞ্জ , সোমবার, ০৮ জুন ২০২৬ , ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুরমা নদী ক্যাপিটাল ড্রেজিংয়ের দাবি ধীরে চলছে চারলেন প্রকল্পের কাজ ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ”

সুনামগঞ্জ-সিলেট সড়কের আড়াই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

  • আপলোড সময় : ১৬-০১-২০২৫ ০৮:১২:৩০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০১-২০২৫ ০৮:১২:৩০ পূর্বাহ্ন
সুনামগঞ্জ-সিলেট সড়কের আড়াই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ-সিলেট সড়কের দুই পাশে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা অপসারণে উচ্ছেদ অভিযান চালিয়েছে সুনামগঞ্জ সড়ক ও সেতু বিভাগ। মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের নেতৃত্বে সুনামগঞ্জ সড়ক ও সেতু বিভাগের কর্মকর্তারা পুলিশ নিয়ে বোলডোজার দিয়ে প্রায় আড়াইশ অবৈধ স্থাপনা অপসারণ করেন। আজ বৃহস্পতিবারও উচ্ছেদ অভিযান পরিচালিত হবে। সুনামগঞ্জ সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা গেছে, সুনামগঞ্জ-সিলেট সড়কের দুই পাশের খালি জায়গায় স্থানীয় প্রভাবশালীরা অবৈধ স্থাপনা করে বাণিজ্যিকভাবে লাভবান হচ্ছে। বারবার বলার পরও তারা স্থাপনা অপসারণ করেনি। মাঝে-মধ্যে উচ্ছেদ অভিযান চালানো হলেও কিছুদিন যেতে না যেতেই তারা আবারো স্থাপনা করে ব্যবসা-বাণিজ্য করছে। এতে সড়ক সংকুচিত হয়ে দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে। বুধবার সকাল থেকে সুনামগঞ্জ ও শান্তিগঞ্জ উপজেলায় উচ্ছেদ অভিযান চালানো হয়। সড়ক ও সেতু মন্ত্রণালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল লতিফ খানের নেতৃত্বে সুনামগঞ্জ সড়ক বিভাগের উপবিভাগীয় প্রকৌশল সাহাদাত হোসেন, আশরাফুল ইসলাম, উপসহকারী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, সার্ভেয়ার নাজমুল হোসেনসহ সংশ্লিষ্টরা বিপুলসংখ্যক আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য নিয়ে অভিযানে নামেন। সুনামগঞ্জ পৌর শহরের ওয়েজখালি এলাকা থেকে শুরু করে দিনভর সদর উপজেলার মদনপুর পয়েন্ট, নীলপুর বাজার, শান্তিগঞ্জ উপজেলার শান্তিগঞ্জ পয়েন্ট ও পাগলাবাজারে অভিযান চলে। এসময় বোলডোজার দিয়ে প্রায় আড়াই শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়। আজ বৃহস্পতিবার জাউয়াবাজার থেকে গোবিন্দগঞ্জ পর্যন্ত সড়কে অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাট উচ্ছেদ করা হবে। সুনামগঞ্জ সড়ক ও সেতু বিভাগের উপসহকারী প্রকৌশলী মো. মোস্তাফিজুর রহমান বলেন, প্রথম দিনের অভিযানে প্রায় আড়াই শতাধিক দোকানপাট উচ্ছেদ করা হয়েছে। বৃহস্পতিবার আবারও জাউয়াবাজার থেকে শুরু করে গোবিন্দগঞ্জ পর্যন্ত উচ্ছেদ অভিযান চালানো হবে। আর যাতে কখনো অবৈধ দোকানপাট গড়ে না ওঠে সেদিকে আমাদের নজরদারি থাকবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স