সুনামগঞ্জ , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ
বাদাঘাট বাজার বণিক সমিতির নির্বাচন সম্পন্ন

সভাপতি নজরুল ইসলাম, সম্পাদক হারুন অর রশিদ

  • আপলোড সময় : ১৬-০১-২০২৫ ০৮:২২:৩০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০১-২০২৫ ০৮:২২:৩০ পূর্বাহ্ন
সভাপতি নজরুল ইসলাম, সম্পাদক হারুন অর রশিদ
স্টাফ রিপোর্টার :: দীর্ঘ এক যুগ পর তাহিরপুরের বাদাঘাট বাজার বণিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে নজরুল ইসলাম সিকদার ও সাধারণ স¤পাদক হারুন অর রশিদ বিজয়ী হয়েছেন। বুধবার ১৫ জানুয়ারি সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্বাচনের ভোটগ্রহণ স¤পন্ন হয়। নির্বাচনে সভাপতি পদে নজরুল ইসলাম সিকদার ঘোড়া প্রতীকে ২৬৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোটর সাইকেল প্রতীকে সেলিম হায়দার পেয়েছেন ২৫৯ ভোট। সাধারণ স¤পাদক পদে হারুন অর রশিদ বৈদ্যুতিক পাখা প্রতীক নিয়ে ২৬৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ওবায়দুর রহমান শাওন মোরগ প্রতীকে ২৬২ ভোট পেয়েছেন। সহ-সভাপতি পদে আব্দুর রউফ সিএনজি প্রতীকে ৭শ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইসলাম উদ্দিন কলস প্রতীকে ২৫৪ ভোট পেয়েছেন। কোষাধ্যক্ষ পদে মুখলেছুর রহমান দোয়াত কলম প্রতীক নিয়ে ৪৪৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী শহিদুল ইসলাম দেয়াল ঘড়ি প্রতীক নিয়ে ৪০৭ ভোট পেয়েছেন। নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার তাহিরপুর সদর ইউপি চেয়ারম্যান মো. জুনাব আলী। নির্বাচনে বাদাঘাট ইউনিয়নের বাদাঘাট বাজার বণিক সমিতির সভাপতি পদে ৭ জন, সহ সভাপতি পদে ৩ জন, সাধারণ স¤পাদক পদে ৮ জন এবং কোষাধ্যক্ষ পদে ৩ জনসহ মোট ২১ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। ১২২৯ জন ভোটারের মধ্যে ১২০১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ

ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ