সুনামগঞ্জ , সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬ , ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যানজট ঠেকাতে সুনামগঞ্জে পৌরসভার বড় অভিযান জামালগঞ্জে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ হাওর সুরক্ষায় জেলা প্রশাসনের কিউআর কোডের নতুন উদ্যোগ বৃক্ষরোপণে অনিয়মের অভিযোগ, দায়সারা কর্মসূচিতে সরকারের টাকা গচ্চা বৃক্ষমেলায় সবুজের সমারোহ বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন জ্বালানি তেলের বাজারে নতুন নীতিমালা, সুযোগ পাবে বেসরকারি প্রতিষ্ঠান মায়ের স্নেহের স্মৃতি মনে করে কান্নায় ভেঙে পড়লেন মুকুল ‘ডিসেম্বর’ নিয়ে অলি আহমদের বক্তব্যে রাজনীতিতে নতুন আলোচনা ‎জামালগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘর পুড়ে নিঃস্ব পরিবার ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

কিশোরীকে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

  • আপলোড সময় : ১৬-০১-২০২৫ ০৮:২৮:৩৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০১-২০২৫ ০৮:২৮:৩৪ পূর্বাহ্ন
কিশোরীকে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার
স্টাফ রিপোর্টার :: দিরাই থানা পুলিশের অভিযানে কিশোরীকে ধর্ষণ মামলায় অভিযুক্ত এজাহারনামীয় আসামি মজিদ মিয়া (৪০)-কে গ্রেফতার করা হয়েছে। তার বাড়ি দিরাই থানার সিংহনাথ পটলপাড়া গ্রামে। দিরাই থানার এসআই মো. আব্দুল্লাহ সঙ্গীয় ফোর্সসহ গত ১৪ জানুয়ারি রাতে কাচপুর (বিসিক) এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করেন। পরবর্তীতে বুধবার (১৫ জানুয়ারি) তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশ জানায়, গত ৪ নভেম্বর ২০২৪ খ্রি. রাতে অভিযুক্ত মজিদ মিয়া তার পাশের বাড়ির এক কিশোরীর (১৫) ঘরের পেছনের দরজার টিন কেটে ভেতরে প্রবেশ করে। ঘুমন্ত অবস্থায় ভিকটিমের মুখ ও হাত ওড়না দিয়ে বেঁধে ভয়ভীতি দেখিয়ে তাকে ধর্ষণ করে। পরবর্তীতে তার মামাতো বোনের সহায়তায় মুক্ত হয়ে ভিকটিম পরিবারকে বিষয়টি জানায়। ঘটনার পর ভিকটিমের পিতা দিরাই থানায় অভিযোগ করেন। তার অভিযোগের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা রুজু করা হয়। মামলা রুজুর পর থেকেই দিরাই থানা পুলিশ অভিযুক্তকে গ্রেফতারে বিভিন্ন স্থানে একাধিক অভিযান চালায়। অবশেষে নারায়ণগঞ্জের সোনারগাঁও এলাকায় অভিযান চালিয়ে মজিদ মিয়াকে গ্রেফতার করতে সক্ষম হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বৃক্ষরোপণে অনিয়মের অভিযোগ, দায়সারা কর্মসূচিতে সরকারের টাকা গচ্চা

বৃক্ষরোপণে অনিয়মের অভিযোগ, দায়সারা কর্মসূচিতে সরকারের টাকা গচ্চা