সুনামগঞ্জ , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ
অটোরিকসা ছিনতাই করতেই খুন

জামালগঞ্জে আকরাম হত্যা মামলার আসামি গ্রেফতার

  • আপলোড সময় : ১৬-০১-২০২৫ ০৮:৩০:৩৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০১-২০২৫ ০৮:৩০:৩৭ পূর্বাহ্ন
জামালগঞ্জে আকরাম হত্যা মামলার আসামি গ্রেফতার
স্টাফ রিপোর্টার :: জামালগঞ্জে আকরাম হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার বিকেলে সুনামগঞ্জ পৌর শহরের মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি জামালগঞ্জ সদর ইউনিয়নের পশ্চিম লক্ষ্মীপুর গ্রামের আলী আহমদের ছেলে রিপন আহমদ (৩৪)। গ্রেফতারের পর খুনের ঘটনার সত্যতা স্বীকার করে অভিযুক্ত রিপন আহমদ। সে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে জানায়, সুনামগঞ্জের মোহাম্মদপুর এলাকার ফারুক মিয়ার গ্যারেজ থেকে প্রতিদিন রিকসা ভাড়া নিয়ে সে শহরে যাত্রীসেবা দিতো। রিপন নিজের জন্য নতুন একটি অটোরিকসা ৬০ হাজার টাকা দিয়ে ক্রয়ের জন্য দরদাম করে। কিন্তু তার কাছে ৩৫ হাজার টাকা কম থাকায় সে রিকসাটি ক্রয় করতে পারছিল না। পরবর্তীতে সে রিকসাটি ক্রয়ের উদ্দেশ্যে ৩৫ হাজার টাকার ব্যবস্থা করার জন্য আকরাম হোসেনের অটোরিকসা ছিনতাই করার পরিকল্পনা করে। পরে আকরাম হোসেনকে প্রতি ঘণ্টায় একশ টাকা ভাড়া দেওয়ার প্রলোভন দেখিয়ে গত শনিবার (১১ জানুয়ারি) সন্ধ্যার দিকে সুনামগঞ্জ শহর থেকে রওয়ানা দিয়ে তাকে জামালগঞ্জ উপজেলায় নিয়ে যায় রিপন। জামালগঞ্জ যাওয়ার পর সেখান থেকে আবার ফেনারবাঁক ইউনিয়নের নির্জন হাওরে যেতে বলে সে। আকরাম হোসেন এতো রাতে নির্জন স্থানে যাওয়ার বিষয় জানতে চাইলে রিপন জানায় আরেকটু সামনেই বাড়িঘর আছে। কোনো সমস্যা হবেনা। এভাবে একপর্যায়ে ফেনারবাঁকের রাঁজাপুর আশ্রয়ণ প্রকল্পের উড়ার বিলের কাছে গিয়ে আকরাম হোসেনকে উপর্যুপরি ছুরিকাঘাত করতে থাকে রিপন। এসময় দুজনের ধস্তাধস্তির একপর্যায়ে অটোরিকসাটি ধান ক্ষেতে পড়ে যায়। এ সময় বিপরীত দিক থেকে অন্য আরেকটি যাত্রীবাহী অটোরিকসা আসতে দেখে রিকসা ও আহত অবস্থায় আকরাম হোসেনকে ফেলে দৌড়ে ঘটনাস্থল ত্যাগ করে রিপন। ঘটনার পর রাতেই রিপন তার পশ্চিম লক্ষ্মীপুর গ্রামের বাড়িতেই অবস্থান করেছিল। পরদিন সিলেটের গোলাপগঞ্জ থানার ঢাকা দক্ষিণ এলাকায় তার বড়ভাইয়ের কাছে যায়। সেখানে নিহত আকরাম হোসেনের ব্যবহৃত মোবাইল সেটটি তার বড় ভাইয়ের কাছে রেখে তার ভাইয়ের ব্যবহৃত মোবাইল সেটটি নিয়ে রিপন পুনরায় সুনামগঞ্জের মোহাম্মদপুর এলাকায় চলে আসে। রিপনের স্বীকারোক্তি অনুযায়ী হত্যায় ব্যবহৃত ছুরিটি ঘটনাস্থল ও নিহত আকরাম হোসেনের ব্যবহৃতি মোবাইল ফোনটি গোলাপগঞ্জ তার ভাইয়ের কাছ থেকে উদ্ধার করা হয়েছে। নিহত আকরাম হোসেনের পিতা মামলার বাদী মো. রফিকুল ইসলাম জানান, আমার ছেলের খুনিকে দ্রুত গ্রেফতার করায় জামালগঞ্জ থানা পুলিশকে কৃতজ্ঞতা জানাই। আমি খুনি রিপন মিয়ার ফাঁসির দাবি জানাই। এ ব্যাপারে জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শ.ম কামাল হোসেইন জানান, ঘটনার তিন দিনের মধ্যেই আমরা আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। বৃহস্পতিবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ

ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ