সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬ , ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুরমা নদীতে টোল আদায় করতে না পেরে বিপাকে ইজারাদার ফুটবল খেলা নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে অর্ধশতাধিক আহত তরুণ-তরুণীর বিয়েকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত ২০ হাওরে বোরোর মনগড়া লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষোভ নির্মাণকাজে অনিয়মের সত্যতা মিলেছে, বন্ধ ঠিকাদারের বিল শ্রমিক অসন্তোষে বন্ধ ৪৬৯ পোশাক কারখানা প্রতি মাসে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১০ হাজার ইউনিট বিদ্যুৎ ডিলারের লাইসেন্স ব্যবহার করে সরকারি কার্যালয়ে বীজের মজুত ও বিক্রির অভিযোগ জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মওসুমের এক মাস আগেই শুকিয়েছে বীজতলা, বিপাকে হাওরের কৃষক সড়ক নির্মাণে দুর্নীতি আড়াল করতেই এমপি’র বিরুদ্ধে অপপ্রচার, লুটপাটকারীদের বিচারের দাবি জন্মান্ধ স্বামী, এক চোখে দেখেন স্ত্রী, মানুষের সাহায্যে চলে সংসার শঙ্কা মাথায় নিয়ে বোরো আবাদের প্রস্তুতি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা পোশাক কারখানা সচল রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রধানমন্ত্রীর নির্দেশ বাবা-মা-ভাইবোনসহ ছাত্রলীগ নেতার পুরো পরিবার গ্রেফতার, সঙ্গে ৩ বন্ধুও শীতকালীন সবজি চাষে নেই প্রণোদনা, ভালো দাম, প্রকৃতি ভরসা কৃষকের জাতীয় যুব দিবস পালিত ছাতকে আমন ধান কাটা উৎসব তাহিরপুরে নামমাত্র শিশু পার্ক, দুই বছরেও চালু হয়নি কার্যক্রম জমকালো আয়োজনে পর্দা উঠল গাগলী সুপার লীগ সিজন-৪ এর

ফ্রিল্যান্সিং প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ

  • আপলোড সময় : ১৬-০১-২০২৫ ০৮:৩৩:৪১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০১-২০২৫ ০৮:৩৩:৪১ পূর্বাহ্ন
ফ্রিল্যান্সিং প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ
স্টাফ রিপোর্টার :: তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপনের অংশ হিসেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন যুব উন্নয়ন অধিদপ্তর সুনামগঞ্জের আওতায় এবং ই-লার্নিং এন্ড আর্নিং লিমিটেড এর মাধ্যমে বাস্তবায়িত “শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি প্রকল্পের” ৬ষ্ঠ ব্যাচের প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র ও ভাতা বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় সুনামগঞ্জ পৌর শহরের ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণে জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. শাহনুর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। এসময় ৬ষ্ঠ ব্যাচের ১০ জন প্রশিক্ষণার্থীর মাঝে সনদপত্র ও ভাতা বিতরণ করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের ইনস্ট্রাক্টর (ক¤িপউটার) মো. আলমগীর কবীরের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল। এসময় উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ জাফর ইকবাল চৌধুরী প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই এই স্লোগানের মধ্যে দিয়ে দেশ বদলানোর যে উদ্যোগ নেওয়া হয়েছে তার মধ্যে অনেক পন্থা আছে। যেমন বিভিন্ন কর্মসংস্থানে কাজ করেও দেশ বা পৃথিবী বদলানো যায়। তিনি বলেন, যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ গ্রহণ করে তরুণ-তরুণীরা যেভাবে অনলাইনের মাধ্যমে ডলার ইনকাম (আয়) করছেন তা দেশের অর্থনীতিকে সচল রাখবে। পাশাপাশি যারা এই প্রশিক্ষণ গ্রহণ করেছেন তারা তাদের অভিজ্ঞতা দিয়ে অবশ্যই কর্মসংস্থান সৃষ্টি করতে পারবে। উল্লেখ্য, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের “শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি প্রকল্পের” ৬ষ্ঠ ব্যাচের ৫০ প্রশিক্ষণার্থীর মাঝে সনদপত্র ও ভাতা বিতরণ করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
হাওরে বোরোর মনগড়া লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষোভ

হাওরে বোরোর মনগড়া লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষোভ