সুনামগঞ্জ , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির শহরে জলাবদ্ধতাসহ নাগরিক দুর্ভোগ নিরসনের দাবি অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জামালগঞ্জে বাঁধ ভেঙে ঢুকছে পানি, প্লাবিত হচ্ছে বসতভিটা, আমন ফসল নিয়ে শঙ্কায় কৃষক জামায়াতে ইসলামী থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা জেলা পুলিশের অনলাইনভিত্তিক কুইজে প্রথম জেলা ছাত্রদলের সভাপতি পাহাড়ি ঢলে ভেঙেছে আছিয়ার শেষ আশ্রয়, অনিশ্চয়তায় জীবন ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি’র সভা জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লক্ষ টাকার বাজেট ঘোষণা অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ ওয়ার্ল্ড ভিশনের শিশুদের বার্ষিক সমাবেশ, ২ হাজার ৭৫০ শিশুর মাঝে উপহার বিতরণ সক্রিয় মাদক কারবারি চক্র মাদক, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে দিরাই বিএনপিতে বিরোধ চরমে একপক্ষের বহিষ্কারের সুপারিশ, অপরপক্ষের উন্নয়ন সভার ডাক এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা

ছাত্র শিবিরের নববর্ষ প্রকাশনা উৎসব

  • আপলোড সময় : ১৬-০১-২০২৫ ০৮:৩৬:৩৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০১-২০২৫ ০৮:৩৬:৩৪ পূর্বাহ্ন
ছাত্র শিবিরের নববর্ষ প্রকাশনা উৎসব
স্টাফ রিপোর্টার :: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে শুরু হয়েছে নববর্ষ প্রকাশনা উৎসব-২০২৫। কেন্দ্র ঘোষিত কর্মসূচি অনুযায়ী ছাত্রশিবিরের, সুনামগঞ্জ স্কুল বিভাগ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের ফটক সংলগ্ন স্থানে প্রকাশনা উৎসবের স্টল স্থাপন করে। স্টলে উপস্থিত স্কুল বিভাগের পরিচালক সাইফ বলেন, এই প্রকাশনা উৎসবের লক্ষ হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের পাঠ্যাভাস গড়ে তুলতে আগ্রহী করে তোলা। সকল শিক্ষার্থীরা যাতে নিয়মিত পড়ালেখার পাশাপাশি বিভিন্ন প্রকাশনার বই পড়ে জ্ঞান লাভ করতে পারে - এ জন্যই এই আয়োজন। বইপড়া একটি ভালো গুণ। এটি সকলের অভ্যাসে পরিণত করতে হবে। সবাই মোবাইলফোনের দিকে আকৃষ্ট না হয়ে নিয়মিত বই পড়তে হবে। আমাদের স্টলে জুলাই গণঅভ্যুত্থানের সম্পূর্ণ ঘটনার সারমর্ম ছোট আকারে লিখা বইটি পাওয়া যাবে। এছাড়াও এখানে বিভিন্ন প্রকাশনার বই, ক্যালেন্ডার পাওয়া যায়। স্টলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নাবিল, আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ

উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ