সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎জামালগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘর পুড়ে নিঃস্ব পরিবার ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি

হাছননগরে এক বাসার গ্যাসের লাইন কেটে অন্য বাসায় সংযোগ

  • আপলোড সময় : ১৭-০১-২০২৫ ০৮:২১:৩৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০১-২০২৫ ০৮:২১:৩৬ পূর্বাহ্ন
হাছননগরে এক বাসার গ্যাসের লাইন কেটে অন্য বাসায় সংযোগ
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ শহরের হাছননগর উপত্যকা-৪৮/২ আবাসিক এলাকায় এক বাসার গ্যাসের লাইন কেটে অন্য বাসায় সংযোগ দেয়া হয়েছে। সম্প্রতি সুনামগঞ্জের জালালাবাদ গ্যাস টি এন্ড ডি সিস্টেম লিমিটেড, আঞ্চলিক বিতরণ কার্যালয় কর্তৃপক্ষ লাইন কেটে অন্য বাসায় অবৈধ লাইন সংযোগ দেয়ায় অভিযোগ উঠেছে। জানা যায়, শহরের হাছননগর উপত্যকা-৪৮/২ আবাসিক এলাকায় মৌজা-সদর উপজেলা, জে.এল. নং-১১২, খতিয়ান এসএ-২০২, দাগ এসএ-২০৫, জায়গার পরিমাণ-০.০৬৫০ একর ভূমি ও বাসা/বাড়িতে সংযুক্ত গ্যাস লাইনের গ্রাহক সংকেত নং-০৪০১০-১১২৯ দুই চুলাবিশিষ্ট লাইন কেটে নিয়ে অন্য বাসায় সংযোগ দেয়া হয়েছে। বাসার ক্রয়সূত্রে বর্তমান মালিক শাহ আলম জানান, তিনি ২০১৬ইং থেকে দলিলমূলে এই বাসার মালিক। ভূমি, স্থাপনা এবং গ্যাস লাইনসহ ক্রয় করে বসবাস করে আসছেন। সম্প্রতি সুনামগঞ্জের জালালাবাদ গ্যাস অফিসের লোকজন এসে তার বাসার গ্যাস লাইন মেরামতের নামে কেটে অন্য বাসায় অবৈধভাবে গ্যাস লাইন সংযোগ দেয়। এতে তিনি রান্নার কাজে নানা সমস্যায় ভোগছেন। গত বুধবার দুপুরে গণ্যমান্য ব্যক্তিবর্গের সামনে মোস্তফা তার ভাই মোহাম্মদ আলী সেলিম শাহ আলমকে দেখে নেওয়ার হুমকি দেন। শাহ আলম আরো জানান, এই বাসার সাবেক মালিক মুজিবুর রহমানের কাছ থেকে কিনেছেন। কিন্তু মুজিবুর রহমান কিনেছিলেন মৃত ইছাক আলীর ছেলে মোহাম্মদ আলী সেলিমের কাছ থেকে। এখন প্রথম মালিক গ্যাস লাইন নিজের বলে দাবি করে বসেন। তখন শেষ দলিলের বর্তমান মালিক শাহ আলম গ্যাস লাইনের দাবি ছাড়াতে ১ লাখ ১১ হাজার টাকা পরিশোধের মাধ্যমে একটি চুক্তিপত্র স¤পাদন করেন মোহাম্মদ আলী সেলিমের সাথে। এর কিছুদিন পর মোহাম্মদ আলী সেলিম আরও টাকা দাবি করে বসেন। এক পর্যায়ে টাকা না দেয়ায় সম্প্রতি গ্যাস কর্তৃপক্ষকে দিয়ে লাইন কেটে অন্যের মালিকানাধীন বাসায় সংযোগ দেওয়ার ব্যবস্থা করেন। এ নিয়ে একাধিকবার সালিশ হয়েছে। এই ঘটনার জের ধরে উভয়পক্ষের মধ্যে বিদ্বেষ দেখা দিয়েছে। শাহ আলমদের প্রাণনাশের হুমকি দিয়ে আসছেন মোহাম্মদ আলী সেলিম গংরা। সাবেক মালিক মোহাম্মদ আলী সেলিম বলেন, আমি মুজিবুর রহমানের কাছে জায়গা বিক্রি করেছি স্থাপনা, গ্যাস লাইনসহ। এখন তিনি বিক্রি করেছেন শাহ আলমের কাছে। আমার কোনো আপত্তি নাই। গ্যাস লাইনের দাবি ছাড়াতে আমি ৫০ হাজার টাকা পেয়েছি। আমার আরও দাবি ছিল। টাকা না পেয়ে আমি আমার লাইন সরিয়ে নিয়ে অন্যের বাসায় সংযোগ দিয়েছি। আমি শাহ আলমের সঙ্গে গ্যাসের চুক্তিনামা করেছি ঠিক আছে। কিন্তু তা আমি অস্বীকার করি না। চুক্তিনামা দিয়ে শাহ আলম যদি মামলা করে তাহলে আদালত আমাকে যে শাস্তি দেবেন তা আমি মাথা পেতে নেবো। তারপরও শাহ আলমের সঙ্গে আপোস করবো না। সালিশ ব্যক্তিত্ব হাজীপাড়ার বাসিন্দা মামুনুর রশিদ বলেন, গ্যাস লাইনের দাবি ছাড়াতে কয়েকবার সালিশ হয়েছে। মোহাম্মদ আলী সেলিমকে ১ লাখ ১১ হাজার টাকা দেওয়া হয়েছে। এরপরও তিনি গ্যাস লাইন সরিয়ে অন্যের বাসায় সংযোগ দিয়েছেন। অপর সালিশ ব্যক্তিত্ব শিব্বির আহমদ বলেন, খালি বাসা পেয়ে হঠাৎ একদিন শাহ আলমের বাসার গ্যাস লাইন কেটে নিয়েছেন মোহাম্মদ আলী সেলিম। তাহলে টাকা নেওয়াটা উচিত হয়নি। এই গ্যাস লাইন ফিরিয়ে দেওয়া উচিত। এ বিষয়ে সুনামগঞ্জের জালালাবাদ গ্যাস টি এ্যান্ড ডি সিস্টেম লিমিটেড, আঞ্চলিক বিতরণ কার্যালয়ের ব্যবস্থাপক মো. শফিকুল হক বলেন, এক সময় একজনের বাসার গ্যাস লাইন অন্য বাসায় সংযোগ দেয়া যেতো। এখন সরকারে সংযোগ বন্ধ করে দিয়েছে। মোহাম্মদ আলী সেলিমের গ্যাস লাইন অন্য বাসায় সংযোগের বিষয়ে তিনি বলেন, এটা ২০২০ সালের ঘটনা।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‎জামালগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘর পুড়ে নিঃস্ব পরিবার

‎জামালগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘর পুড়ে নিঃস্ব পরিবার