সুনামগঞ্জ , শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির শহরে জলাবদ্ধতাসহ নাগরিক দুর্ভোগ নিরসনের দাবি অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জামালগঞ্জে বাঁধ ভেঙে ঢুকছে পানি, প্লাবিত হচ্ছে বসতভিটা, আমন ফসল নিয়ে শঙ্কায় কৃষক জামায়াতে ইসলামী থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা জেলা পুলিশের অনলাইনভিত্তিক কুইজে প্রথম জেলা ছাত্রদলের সভাপতি পাহাড়ি ঢলে ভেঙেছে আছিয়ার শেষ আশ্রয়, অনিশ্চয়তায় জীবন ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি’র সভা জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লক্ষ টাকার বাজেট ঘোষণা অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ ওয়ার্ল্ড ভিশনের শিশুদের বার্ষিক সমাবেশ, ২ হাজার ৭৫০ শিশুর মাঝে উপহার বিতরণ সক্রিয় মাদক কারবারি চক্র মাদক, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে দিরাই বিএনপিতে বিরোধ চরমে একপক্ষের বহিষ্কারের সুপারিশ, অপরপক্ষের উন্নয়ন সভার ডাক এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা

যতদিন আছি, একতা নিয়েই থাকতে চাই : প্রধান উপদেষ্টা

  • আপলোড সময় : ১৭-০১-২০২৫ ০৮:২৫:১২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০১-২০২৫ ০৮:২৫:১২ পূর্বাহ্ন
যতদিন আছি, একতা নিয়েই থাকতে চাই : প্রধান উপদেষ্টা
সুনামকণ্ঠ ডেস্ক :: ঐক্যের মাধ্যমেই অন্তর্বর্তীকালীন সরকারের জন্ম হয়েছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আপনারা দোয়া করবেন, আমি যতদিন আছি, এই একতা নিয়েই থাকবো। আমাদের সেই পথেই চলতে হবে। বৃহ¯পতিবার (১৬ জানুয়ারি) বিকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময় সভার প্রারম্ভিক বক্তব্যে তিনি একথা বলেন। প্রধান উপদেষ্টার ডাকা সর্বদলীয় বৈঠকে অংশ নিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও উপস্থিত হন। এদিন বিকাল সাড়ে ৪টার দিকে সর্বদলীয় বৈঠকটি শুরু হয়, সন্ধ্যা ৬টার কিছু আগে বৈঠকটি শেষ হয়। এসময় রাজনৈতিক দলের প্রতিনিধিদের উদ্দেশে প্রধান উপদেষ্টা বলেন, আপনাদের সবার সঙ্গে দেখা হলে, বসতে পারলে আমার কাছে খুব ভালো লাগে, মনে সাহস পাই। কারণটা পরিষ্কার, এই সরকারের জন্ম হয়েছে ঐক্যের দ্বারা। যখন আমরা নিজেরা নিজেরা কাজ করি, হঠাৎ তখন দেখি একা পড়ে গেছি, আশপাশে আপনারা কেউ নেই; তখন একটু দুর্বল অনুভব করি। আবার যখন আপনারা একসঙ্গে হন, মনের মধ্যে সাহস আসে যে, আমরা একতাবদ্ধ আছি। একতাতেই আমাদের জন্ম, একতাতেই শক্তি। আপনাদের সবার সঙ্গে দেখা হলে প্রাণসঞ্চার হয়। জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র ইস্যুর অবতারণা প্রসঙ্গে ড. ইউনূস রাজনৈতিক দলের নেতাদের বলেন, মাঝখানে একদিন ছাত্ররা এসে বললো যে, তারা একটা ঘোষণা দেবে, প্রক্লেমেশন করবে। আমাকেও সেখানে থাকতে হবে। আমি বুঝতে চাইলাম, কী প্রক্লেমেশন, তারা বললো। আমি বললাম- এটা হবে না। সেখানে আমারও যাওয়া হবে না, আর তোমাদেরও এটা করা ঠিক হবে না। তোমরা যদি ৫ আগস্টে ফিরে যেতে চাও। সেদিনের পরিপ্রেক্ষিতে যা হয়েছিল, সেটা রিক্রিয়েট করতে হবে। একা এটা করা যাবে না। ‘৫ আগস্টের অনুভূতিটাই ছিল একতার’ উল্লেখ করে প্রধান উপদেষ্টা সম্প্রতি ছাত্রদের সঙ্গে আলাপচারিতার বিবরণে আরও বলেন, কেউ সেদিন বলেনি যে- তুমি অমুক, আমি অমুক। কাজেই সেটা যদি করতে চাও, সবাইকে নিয়ে করতে হবে। এটা পরিষ্কার, এটা না করলে সেটা ঠিক হবে না। যে একতা দিয়ে তোমরা ৫ আগস্ট সৃষ্টি করেছিলে, সেটার অবমাননা হবে। তারা খুব খুশি হয়নি আমার কথায়। কিন্তু ক্রমেই তারা বুঝলো যে, ৫ আগস্ট যদি রিক্রিয়েট করতে হয়, তাহলে এভাবে করতে হবে। সবাইকে একত্রিত করতে হবে। সে কথা থেকেই এ আলাপ শুরু। আজকের আলোচনাটা এটাকে কেন্দ্র করেই হবে। যেখানে আমরা এটা একতাবদ্ধভাবে করতে পারবো না, সেখানে এটার উদ্দেশ্য ব্যহত হবে। তাহলে এটার দরকারও নেই আসলে। গণঅভ্যুত্থানের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, এটার দরকারটা হলো, ওইটুকু স্মরণ করিয়ে দেবে। আমি যেটা বললাম, আপনাদের দেখলে আমার মনে সাহস আসে। সবার মনেই সাহস আসবে। সবাই যদি আমরা একত্র হই, সারাদেশ একেবারে চমকে উঠবে যে- হ্যাঁ, আমরা তো জেগে আছি এখনও। আমরা ভোঁতা হয়ে যাইনি, আমাদের অনুভূতি এখনও ভোঁতা হয়নি, চাঙা আছে। জাতি হিসেবে এখনও ঐক্যবদ্ধ আছি। আপনারা দোয়া করবেন, আমি যতদিন আছি, এই একতা নিয়েই থাকবো। আমাদের সেই পথেই চলতে হবে। আপনারা আমাদের সেই সাহসটা দেন, যখন আমরা আপনাদের সঙ্গে একত্রে বসি। আজ আবার নিজেকে খুবই সাহসী মনে হচ্ছে। আপনাদের দেখে। ৫ আগস্টের কথা স্মরণ করে যে, আমরা একতাবদ্ধ আছি। কীভাবে সেই একতাকে মানুষের সামনে প্রকাশ করবো, এই ৫ আগস্টকে রিক্রিয়েট করবো সেটাই এখন আলাপের বিষয়বস্তু হবে। বৈঠকে অংশ নেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ

উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ