সুনামগঞ্জ , মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬ , ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মওসুমের এক মাস আগেই শুকিয়েছে বীজতলা, বিপাকে হাওরের কৃষক সড়ক নির্মাণে দুর্নীতি আড়াল করতেই এমপি’র বিরুদ্ধে অপপ্রচার, লুটপাটকারীদের বিচারের দাবি জন্মান্ধ স্বামী, এক চোখে দেখেন স্ত্রী, মানুষের সাহায্যে চলে সংসার শঙ্কা মাথায় নিয়ে বোরো আবাদের প্রস্তুতি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা পোশাক কারখানা সচল রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রধানমন্ত্রীর নির্দেশ বাবা-মা-ভাইবোনসহ ছাত্রলীগ নেতার পুরো পরিবার গ্রেফতার, সঙ্গে ৩ বন্ধুও শীতকালীন সবজি চাষে নেই প্রণোদনা, ভালো দাম, প্রকৃতি ভরসা কৃষকের জাতীয় যুব দিবস পালিত ছাতকে আমন ধান কাটা উৎসব তাহিরপুরে নামমাত্র শিশু পার্ক, দুই বছরেও চালু হয়নি কার্যক্রম জমকালো আয়োজনে পর্দা উঠল গাগলী সুপার লীগ সিজন-৪ এর এইচএসসিতে সুনামগঞ্জের দুই কলেজে পাস করেনি কেউ শাল্লায় দু’পক্ষের সংঘর্ষে নিহত ১ তাহিরপুরে সাড়ে ৩ কোটি টাকার পানি সরবরাহ প্রকল্পে অনিয়মের অভিযোগে মানববন্ধন এইচএসসিতে ফল বিপর্যয়, অর্ধেকই ফেল, জিপিএ-৫ পেয়েছেন ৪৬ জন এমপি নূরুলের বিরুদ্ধে ষড়যন্ত্র, প্রতিবাদে সোচ্চার বিএনপি নেতাকর্মীরা ফ্যামিলি কার্ডে টাকা দাবি বিএনপি নেতার বিরুদ্ধে অভিযোগ, মাঠে তথ্য সংগ্রহকারী কর্মী স্ত্রী আটকের পর অসুস্থ ছাত্রলীগ নেতা, পরিবারের দাবি নির্যাতন, পুলিশের অস্বীকার ঐতিহাসিক বাঁশতলায় নান্দনিক স্থাপনার নামকরণ নিয়ে ক্ষোভ

স্বাস্থ্যসেবার মানোন্নয়নে মতবিনিময় সভা

  • আপলোড সময় : ১৭-০১-২০২৫ ০৮:২৭:২১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০১-২০২৫ ০৮:২৭:২১ পূর্বাহ্ন
স্বাস্থ্যসেবার মানোন্নয়নে মতবিনিময় সভা
স্টাফ রিপোর্টার :: স্বাস্থ্যসেবার মানোন্নয়নে চাই সমতা, জবাবদিহিতা ও অংশগ্রহণ এই স্লোগান নিয়ে সুনামগঞ্জে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও আমাদের করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহ¯পতিবার (১৬ জানুয়ারি) বেলা ১১ টায় সুনামগঞ্জ সদর হাসপাতালের মিনি কনফারেন্স হলে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি ও বাংলাদেশ সংবাদ সংস্থা-বাসস-এর সুনামগঞ্জ জেলা সংবাদদাতা মোহাম্মদ শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. মাহবুবুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ মহিবুল ইসলাম, অবসরপ্রাপ্ত সিভিল সার্জন ডা. আব্দুল হাকিম, সুনামগঞ্জ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. রফিকুল ইসলাম। জেলা স্বাস্থ্য অধিকার যুব ফোরামের তাজিন হকের সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন সুনামগঞ্জ সদর হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. বিষ্ণুপদ চন্দ, সহকারী আধ্যপক ডা. আবুল কালাম, জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সহ-সভাপতি এমদাদুল হক শাহজাহান, যুব বিষয়ক স¤পাদক সেরুজ্জামান, সুনামগঞ্জ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ইমন দ্দোজা আহমদ। সভায় স্বাগত বক্তব্য রাখেন, জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সাধারণ স¤পাদক ও ইরার নির্বাহী পরিচালক ডা. সাইকি ইসলাম। সভায় হাসপাতালের চিকিৎসক, রোগী ও রোগীর স্বজন এবং সেবিকাগণসহ সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মওসুমের এক মাস আগেই শুকিয়েছে বীজতলা, বিপাকে হাওরের কৃষক

জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মওসুমের এক মাস আগেই শুকিয়েছে বীজতলা, বিপাকে হাওরের কৃষক