সুনামগঞ্জ , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ

জেলা সিভিল সার্জন অ্যাওয়ার্ড প্রদান

  • আপলোড সময় : ১৭-০১-২০২৫ ০৮:৩৩:২৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০১-২০২৫ ০৮:৩৩:২৩ পূর্বাহ্ন
জেলা সিভিল সার্জন অ্যাওয়ার্ড প্রদান
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ জেলা স্বাস্থ্য বিভাগে ১৬ ক্যাটাগরিতে সিভিল সার্জন অ্যাওয়ার্ড- ২০২৪ প্রদান করা হয়েছে। বৃহ¯পতিবার (১৬ জানুয়ারি) সকালে সুনামগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের কনফারেন্স রুমে এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়। সুনামগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. মো. আনিসুর রহমান। এসময় অ্যাওয়ার্ডপ্রাপ্ত সকলকে সম্মাননা স্মারক ও সার্টিফিকেট প্রদান করা হয়। সিভিল সার্জন অ্যাওয়ার্ড প্রাপ্তরা হলেন- শ্রেষ্ঠ উপজেলা (হাসপাতাল ব্যবস্থাপনা) ক্যাটাগরিতে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মির্জা রিয়াদ হাসান, শ্রেষ্ঠ মেডিকেল অফিসার (সার্বিক) ক্যাটাগরিতে ডা. সন্জিত রঞ্জন তালুকদার, শ্রেষ্ঠ মেডিকেল অফিসার (ফিল্ড) ক্যাটাগরিতে মো. তানজীম হোসেন, শ্রেষ্ঠ মেডিকেল অফিসার (প্রশাসন) ক্যাটাগরিতে ডা. সুমন চন্দ্র বর্মণ, শ্রেষ্ঠ মেডিকেল অফিসার (হসপিটাল সার্ভিস) ক্যাটাগরিতে ডা. নিলুফা ইয়াসমিন, শ্রেষ্ঠ কনসালট্যান্ট ক্যাটাগরিতে ডা. আশুতোষ সিংহ, শ্রেষ্ঠ উপজেলা (ফিল্ড সার্ভিস) ক্যাটাগরিতে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুবীর সরকার, শ্রেষ্ঠ উপজেলা (শুদ্ধাচার) ক্যাটাগরিতে বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহেল মারুফ ফারুকী, শ্রেষ্ঠ উপজেলা (এইচএসসে) ক্যাটাগরিতে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন আরা। এছাড়াও শ্রেষ্ঠ মিডওয়াইফ ক্যাটাগরিতে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবিনা আক্তার, শ্রেষ্ঠ সিনিয়র স্টাফ নার্স ক্যাটাগরিতে সাইদুনেছা, শ্রেষ্ঠ সহকারী স্বাস্থ্য পরিদর্শক ক্যাটাগরিতে মো. নূরুল আমীন, শ্রেষ্ঠ স্বাস্থ্য সহকারী ক্যাটাগরিতে অমর কুমার সিংহ, শ্রেষ্ঠ সিএইচসিপি ক্যাটাগরিতে মো. আজিজুর রহমান, শ্রেষ্ঠ কর্মচারী (৩য় শ্রেণি) ক্যাটাগরিতে অসিত বরণ সরকার, শ্রেষ্ঠ কর্মচারী (৪র্থ শ্রেণি) ক্যাটাগরিতে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়া মোছা. আলেনা বেগম অ্যাওয়ার্ড পেয়েছেন। প্রধান অতিথির বক্তব্যে সিলেট বিভাগের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. মো. আনিসুর রহমান বলেন, এটি একটি প্রশংসনীয় উদ্যোগ। এ ধরনের উদ্যোগ গ্রহণ করার জন্য সুনামগঞ্জের সিভিল সার্জনকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এই উদ্যোগ পুরস্কারপ্রাপ্ত সবাইকে দ্বিগুণ উৎসাহ নিয়ে কাজ করতে প্রেরণা দিবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ

ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ