সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী
সভাপতি হেলালী, সম্পাদক আশিস, সাংগঠনিক মুন্না

দোয়ারাবাজারে হাওর বাঁচাও আন্দোলনের কমিটি গঠন

  • আপলোড সময় : ১৭-০১-২০২৫ ০৮:৪১:০৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০১-২০২৫ ০৮:৪১:০৮ পূর্বাহ্ন
দোয়ারাবাজারে হাওর বাঁচাও আন্দোলনের কমিটি গঠন
দোয়ারাবাজার প্রতিনিধি :: সাংবাদিক মুহাম্মদ হাবীবুল্লাহ হেলালীকে সভাপতি, আশিস রহমানকে সাধারণ সম্পাদক ও এনামুল কবির মুন্নাকে সাংগঠনিক সম্পাদক করে হাওর বাঁচাও আন্দোলনের ৩১ সদস্যবিশিষ্ট দোয়ারাবাজার উপজেলা কমিটি গঠিত হয়েছে। এ উপলক্ষে বৃহঃপতিবার (১৬ জানুয়ারি) সকাল এগারোটায় উপজেলা সদরে দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে হাওর বাঁচাও আন্দোলন সুনামগঞ্জ জেলার সভাপতি ইয়াকুব বখত বাহলুল-এর সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও দৈনিক সুনামকণ্ঠ’র সম্পাদক বিজন সেন রায়। মতবিনিময় সভায় বক্তারা বলেন, কৃষক বাঁচলে দেশ বাঁচবে। আমরা প্রত্যক্ষ করেছি ফসলরক্ষা বাঁধ নির্মাণে দায়সারা ও ধীরগতির কাজ চলছে। অবিলম্বে নির্ধারিত সময়ের মধ্যে টেকসই বাঁধ নির্মাণ করতে হবে। অন্যথায় কৃষকদের নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। মতবিনিময় সভা শেষে উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে ৩১ সদস্যবিশিষ্ট হাওর বাঁচাও আন্দোলনের দোয়ারাবাজার উপজেলা কমিটি গঠিত হয়। পরে হাওর বাঁচাও আন্দোলনের নেতৃবৃন্দ নবনির্বাচিত উপজেলা কমিটির দায়িত্বশীলদের নিয়ে বিভিন্ন হাওরের ফসলরক্ষা বাঁধ পরিদর্শন করেন। নবগঠিত কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন- সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা লালা মিয়া, সাংবাদিক তাজুল ইসলাম, আবু সালেহ মো. আলা উদ্দিন, অবসরপ্রাপ্ত সেনা সদস্য আব্দুল আওয়াল, হারুন অর রশীদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাশুক নাইম, যুগ্ম সাংগঠনিক সম্পাদক হুমায়ুন আল মমিন, মুজিবুর রহমান রনি, আইন বিষয় সম্পাদক অ্যাডভোকেট সজীব মাহমুদ, দপ্তর সম্পাদক সুমন আহমদ, অর্থ সম্পাদক হাবিবুল কবির শুভ, প্রচার সম্পাদক মাসুদ রানা সোহাগ, বাঁধ বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ইমন আহমদ প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী