সুনামগঞ্জ , বুধবার, ০৫ অগাস্ট ২০২৬ , ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে গ্যাস সংকট চুলা জ্বলে না, পাম্পে দীর্ঘ লাইন কোটি টাকা হাতিয়ে নিয়েছে দালাল চক্র সদর উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবনের উদ্বোধন ৫ আগস্ট ঘিরে তৎপরতা চালানোর মুরোদ আওয়ামী লীগের নেই : স্বরাষ্ট্রমন্ত্রী ‎সুনামগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে মামলা: নাদের, পলিন, রিপন-দীপঙ্করসহ ৪৮ জন আসামি পূবালী ব্যাংকের ইলেক্ট্রনিক বুথ ও সেল্ফ সার্ভিস সেন্টারের উদ্বোধন গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪

দেশে হয় আ.লীগ থাকবে না হয় আমরা থাকবো : হাসনাত আবদুল্লাহ

  • আপলোড সময় : ১৭-০১-২০২৫ ১২:০৯:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০১-২০২৫ ১২:০৯:১৩ অপরাহ্ন
দেশে হয় আ.লীগ থাকবে না হয় আমরা থাকবো : হাসনাত আবদুল্লাহ
সুনামকণ্ঠ ডেস্ক :: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, মনে রাখবেন, আওয়ামী লীগকে যারা পুনর্বাসন করেছে, ক্ষমতায় এসে তাদেরই হত্যা করেছে আওয়ামী লীগ। সুতরাং আপনারা যারা ভাবছেন আওয়ামী লীগকে পুনর্বাসন করবেন এবং পুনর্বাসিত আওয়ামী লীগ আপনাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করবে, আপনারা সেটা ভুল ভাবছেন। মনে রাখবেন, গর্দান ও তলোয়ার দুইটা কখনও একসঙ্গে থাকতে পারে না। এক খাটে কখনও দুই তলোয়ার থাকতে পারে না। বৃহ¯পতিবার (১৬ জানুয়ারি) কুমিল্লার দেবিদ্বারে আলিয়া ও কওমি মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। বক্তব্যে হাসনাত আবদুল্লাহ বলেন, এই বাংলাদেশে হয় ফ্যাসিবাদ থাকবে, না হয় আমরা থাকবো। বাংলাদেশে হয় আওয়ামী লীগ থাকবে, না হয় আমরা থাকবো। আওয়ামী লীগকে যদি আবার পুনর্বাসন করাইতে হয় তাহলে আমাদের রক্তের ওপর দিয়ে করাইতে হবে। যারা ভোটের রাজনীতির জন্য আওয়ামী লীগকে পুনর্বাসনের তৎপরতা চালাচ্ছেন, আপনারা জাতীয় স্বার্থের সঙ্গে বেইমানি করছেন। আওয়ামী লীগকে পুনর্বাসনের বিষয় না এনে, আওয়ামী লীগ যে ১৬ বছর অত্যাচার-নির্যাতন করেছে তার বিচারের দাবি তুলুন। আল্লাহর কসম করে বলছি, আপনারা যদি বিচারের জন্য আওয়াজ তোলেন আমরা আবার আপনাদের সঙ্গে রাস্তায় নামবো। এই ফ্যাসিবাদ জুলুম যারা কায়েম করেছে তাদের পক্ষে যদি আপনারা দাঁড়ান তাহলে সেটি হচ্ছে মজলুমের বিপক্ষে। আমরা আমাদের শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও এ ফ্যাসিবাদকে ঠেকাবো। তিনি আরও বলেন, এতগুলো ছেলে রাস্তায় প্রাণ দিয়েছে। এত বছর ধরে নির্যাতন করেছে। বাংলাদেশের সব রাজনৈতিক দলের অবদান আমরা স্বীকার করি। দীর্ঘ ১৬ বছর আপনারা নির্যাতন-নিপীড়নের মধ্য দিয়ে গেছেন। আপনারা বাসার মধ্যে ভাতটা ঠিক করে খাইতে পারেন নাই। মামলার ভয়ে এই বাড়ি ওই বাড়ি থাকতে হয়েছে। ভালো একটা পোশাক পরতে পারেন নাই। ৬০-৭০টা মামলায় সপ্তাহে পাঁচ দিনে হাজিরা দিতে হয়েছে। কিন্তু অত্যন্ত দুঃখজনক, আওয়ামী লীগের এসব অত্যাচার আপনারা কীভাবে এত সহজে ভুলে গেলেন! একটি ইতিবাচক বাংলাদেশ গড়ার প্রত্যাশা ব্যক্ত করে হাসনাত আবদুল্লাহ বলেন, যেখানে সকলের অংশগ্রহণ থাকবে, সেই বাংলাদেশ করার জন্য আমরা একসঙ্গে কাজ করে যাবো। সেখানে কোনও বিভাজন থাকবে না। আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবো।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সুনামগঞ্জে গ্যাস সংকট চুলা জ্বলে না, পাম্পে দীর্ঘ লাইন

সুনামগঞ্জে গ্যাস সংকট চুলা জ্বলে না, পাম্পে দীর্ঘ লাইন