সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী

১৪৬ বস্তা রসুনসহ গ্রেফতার ২

  • আপলোড সময় : ১৭-০১-২০২৫ ০৯:৫০:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০১-২০২৫ ১২:১১:১০ পূর্বাহ্ন
১৪৬ বস্তা রসুনসহ গ্রেফতার ২
দোয়ারাবাজার প্রতিনিধি :: অবৈধভাবে ভারতে পাচারের সময় দোয়ারাবাজারে ১৪৬ বস্তা রসুনসহ দুইজন চোরাকারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন সিলেটের এয়ারপোর্ট থানার কান্দিরপথ এলাকার আনু মিয়া (২৭) এবং গোয়াইনঘাট থানার লাবু এলাকার নুরুজ্জামান (২১)। দোয়ারাবাজার থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহঃপতিবার (১৬ জানুয়ারি) রাত সোয়া ১০টার দিকে দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের শ্রীপুর গ্রামের রাস্তায় বিশেষ অভিযান পরিচালিত হয়। ঘটনাস্থলটি ভারতীয় সীমান্ত থেকে বাংলাদেশের প্রায় ৭০০ গজ অভ্যন্তরে অবস্থিত। অভিযানে ২,৫৫৫ কেজি (১৪৬ বস্তা) রসুন উদ্ধার করা হয় এবং রসুন পরিবহনের কাজে ব্যবহৃত একটি পিকআপ গাড়ি জব্দ করা হয়। জব্দকৃত রসুনের আনুমানিক বাজার মূল্য প্রায় ৫ লক্ষ ১১ হাজার টাকা। এ অভিযান পরিচালনা করেন দোয়ারাবাজার থানার এসআই মোহাম্মদ আতিয়ার রহমান, এসআই মোহন রায়সহ অন্যান্য পুলিশ সদস্যরা। দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক জানান, গ্রেফতারকৃত ব্যক্তিরা চোরাচালানের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে রসুন ভারতে পাচারের চেষ্টা করছিল। তারা বৈধ রপ্তানি সংক্রান্ত কোনো কাগজপত্র প্রদর্শন করতে পারেনি। এঘটনায় দোয়ারাবাজার থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী