সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রতিবেদন মূল্যস্ফীতিসহ পাঁচ ঝুঁকিতে বাংলাদেশ

  • আপলোড সময় : ১৭-০১-২০২৫ ০৯:৫৭:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০১-২০২৫ ০৯:৫৭:২৪ অপরাহ্ন
ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রতিবেদন মূল্যস্ফীতিসহ পাঁচ ঝুঁকিতে বাংলাদেশ
সুনামকণ্ঠ ডেস্ক :: চলতি বছরে বাংলাদেশকে বড় ধরনের পাঁচটি ঝুঁকি মোকাবিলা করতে হবে বলে জানিয়েছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (ডব্লিউইএফ)। শুক্রবার সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশিত বৈশ্বিক ঝুঁকি প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। সংস্থাটি জানিয়েছে, বাংলাদেশ যেসব ঝুঁকির মধ্যে রয়েছে, তার মধ্যে প্রথমেই রয়েছে মূল্যস্ফীতি। এরপর ক্রমান্বয়ে রয়েছে চরমভাবাপন্ন আবহাওয়া (বন্যা, তাপপ্রবাহ), দূষণ (বায়ু, পানি, মাটি), বেকারত্ব ও অর্থনৈতিক সুযোগের অভাব এবং অর্থনৈতিক নি¤œমুখিতা (মন্দা, স্থবিরতা)। ঝুঁকিগুলো নির্ধারণের প্রক্রিয়া নিয়ে ডব্লিউইএফ জানিয়েছে, তারা ঝুঁকিগুলো চিহ্নিত করতে নির্বাহী মতামত জরিপ চালিয়েছে। এটি এক ধনের ধারণাভিত্তিক জরিপ। এই জরিপে অংশগ্রহণকারীদের কাছে জানতে চাওয়া হয়েছিল, আগামী দুই বছরে আপনার দেশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোনগুলো। অংশগ্রহণকারীদের কাছে ৩৪টি ঝুঁকির তালিকাও দিয়েছিল ডব্লিউইএফ। সেখান থেকে পাঁচটি প্রধান ঝুঁকি চিহ্নিত করেছেন জরিপে অংশগ্রহণকারীরা। প্রতিবেদনে বৈশ্বিক পরিসরে চলতি বছরের জন্য ১০টি প্রধান ঝুঁকির ক্ষেত্র চিহ্নিত করা হয়েছে। শীর্ষ ১০ ঝুঁকির মধ্যে অন্য ঝুঁকিগুলো হলো চরমভাবাপন্ন আবহওয়া, ভূ-অর্থনৈতিক বিবাদ, অপতথ্য ও ভুল তথ্য, সামাজিক মেরুকরণ, বৈশ্বিক ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন, অর্থনৈতিক সুযোগের অভাব বা বেকারত্ব, মানবাধিকার বা নাগরিক স্বাধীনতার অবক্ষয় ও অসমতা।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন