সুনামগঞ্জ , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ

সরস্বতীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বিদ্যালয়ের জমি প্রভাবশালীর দখলে

  • আপলোড সময় : ১৭-০১-২০২৫ ১০:০৮:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০১-২০২৫ ০৯:০৮:১২ পূর্বাহ্ন
সরস্বতীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বিদ্যালয়ের জমি প্রভাবশালীর দখলে
ধর্মপাশা প্রতিনিধি :: ধর্মপাশা উপজেলার সরস্বতীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়টির ১১শতক জায়গার মধ্যে পাঁচ শতক জায়গা গত ১৫বছর ধরে উপজেলার সরস্বতীপুর গ্রামের এক ব্যক্তি অবৈধভাবে দখল করে রেখেছেন। এতে করে ওই বিদ্যালয়টির কোমলমতি ছাত্রছাত্রীদের দৈনিক সমাবেশ ও খেলাধুলার কার্যক্রম বিঘ্নিত হচ্ছে। সংশ্লিষ্ট বিদ্যালয় ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার সরস্বতীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ১৯৫৪ সালে প্রতিষ্ঠিত হয়। এই বিদ্যালয়টিতে ২০২৪ সালে ২০৪ জন ছাত্র- ছাত্রী ছিল। এখানে ছয়জন শিক্ষকের প্রয়োজনীয়তা থাকলেও শিক্ষক রয়েছেন মাত্র দুইজন। প্রধান শিক্ষকের পদটি প্রায় ১০বছর ধরে শূন্য রয়েছে। বিদ্যালয়টিতে ওয়াস ব্লক নেই। একটি ৯০ফুটের নলকূপ রয়েছে। এটির পানি আর্সেনিকযুক্ত হলেও নিরুপায় হয়ে এই নলকূপের পানি শিক্ষক ও ছাত্র-ছাত্রীদেরকে পান করতে হচ্ছে। এই বিদ্যালয়টির ১১শতক রেকর্ডীয় ভূমি রয়েছে। এর মধ্যে পাঁচ শতক ভূমি গত ১৫বছর ধরে সরস্বতীপুর গ্রামের গিয়াস উদ্দিন এটি অবৈধভাবে দখল করে রেখেছেন। বিদ্যালয়টির ভবনের দক্ষিণপাশে থাকা ৫শতক জায়গায় বেশ কয়েকটি আম ও নারিকেল গাছ লাগানো রয়েছে। বেশকিছু স্থানজুড়ে লাউ গাছের ঝাড় দেখা গেছে। চারদিকে উজারু গাছ দিয়ে জায়গাটিতে বেষ্টনী দেওযা হয়েছে। উপজেলার জয়শ্রী ইউনিয়নের সরস্বতীপুর গ্রামের বাসিন্দা মাওলানা মুজাম্মিল হক তালুকদার (৫০) বলেন, গত ১৫ বছরেরও বেশি সময় ধরে আমাদের গ্রামের বাসিন্দা গিয়াস উদ্দিন এই বিদ্যালয়টির ৫ শতক জায়গা অবৈধ দখল করে রেখেছেন। তিনি অবৈধভাবে দখল করা স্থানটিতে বিভিন্ন ফলজ গাছ রোপণ ও সবজির চাষ করেছেন। ছাত্রছাত্রীদের স্বার্থে দ্রুত অবৈধভাবে দখলকরা স্থানটি দখলমুক্ত করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। সরস্বতীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্বে থাকা সহকারী শিক্ষক মো. হাদিস মিয়া বলেন, এই বিদ্যালয়টিতে প্রয়োজনীয় শিক্ষক নেই, বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা নেই। রয়েছে আরও নানা সমস্যা। শিক্ষক সংকট থাকায় ছাত্রছাত্রীদের সুষ্ঠুভাবে পাঠদান করা যাচ্ছে না। দীর্ঘবছর ধরে বিদ্যালয়টি ৫শতক জায়গা অবৈধ দখলে রয়েছে। আমি এ নিয়ে অবৈধ দখলদারকে স্থানটি ছেড়ে দিতে বেশ কয়েকবার মৌখিকভাবে বললেও আশানুরূপ কোনো সদুত্তর পাইনি। এতে করে কোমলমতি ছাত্রছাত্রীদের দৈনিক সমাবেশ ও খেলাধুলা ব্যাহত হচ্ছে। আমরা বিদ্যালয়টির বারান্দায় কোনোরকমে দৈনিক সমাবেশ কার্যক্রম চালিয়ে আসছি। মাস খানেক আগে এ নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) স্যারের কাছে আবেদন করলেও এখনো এ সমস্যার সমাধান হয়নি। সরস্বতীপুর গ্রামের বাসিন্দা গিয়াস উদ্দিন (৬৫) বলেন, এই পাঁচ শতক জায়গা আমি অবৈধভাবে দখল করার অভিযোগটি সঠিক নয়। আমার বাবা সরস্বতীপুর সরকারি প্রাথমিক বিদ্যালযে এই পাঁচ শতক জায়গা দান করেছিলেন। বিদ্যালয়ের এই জায়গাটি বহু বছর ধরে পতিত থাকায় এবং আমার বাড়ির সামনে হওয়ায় এটির কিছু স্থান আমরা ব্যবহার করে আসছি। বিদ্যালয়ের প্রয়োজনে এই জায়গাটি ছেড়ে দেব। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানবেন্দ্র দাস বলেন, ওই বিদ্যালয়ের পাঁচ শতক জায়গা অবৈধভাবে দীর্ঘদিন ধরে দখলে রয়েছে বলে জানতে পেরেছি। আমি অ্যাসিল্যান্ড স্যারের সঙ্গে খুব শিগগিরই এ নিয়ে কথা বলব এবং স্যারকে নিয়ে এ সমস্যা নিরসনে ওই বিদ্যালয়টিতে যাব। ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) অলিদুজ্জামান বলেন, উপজেলার সরস্বতীপুর সরকারি সরকারি প্রাথমিক বিদ্যালয়টির জায়গা কারও অবৈধ দখলে থাকলে তা দখলমুক্ত করার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ

ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ