সুনামগঞ্জ , শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ , ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংকটে ধুঁকছে সদর হাসপাতাল শহরের পাসপোর্ট অফিস রোড এলাকায় ঘনঘন চুরি বাংলাদেশ হয়ে উঠার ঐতিহাসিক গল্প আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬৩ জনের বিরুদ্ধে মামলা ছাতকের চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৯ ওয়ার্ডে ৯ সেলাই মেশিন বিতরণ তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ‎হ্যান্ডবলে বিভাগীয় চ্যাম্পিয়ন জামালগঞ্জের আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার দিবে এসআরবি শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধন ‎প্রতি শুক্রবার আইসিসিবিতে বসবে ‘সুপার সেল কার বাজার’ বিশ্বম্ভরপুরে এসআরবি-৯ এর অভিযানে ৩৩ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১ শান্তিগঞ্জে জমজমাট নৌকা বাইচ সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি' দেশে ৭ মাসে ধর্ষণের শিকার ৬৪১ নারী-শিশু : আসক

যা সংস্কার করা দরকার, তা রাজনৈতিক সরকারই করবে : আসাদুজ্জামান রিপন

  • আপলোড সময় : ১৯-০১-২০২৫ ১২:২৫:৩৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০১-২০২৫ ০৮:১৭:২৫ পূর্বাহ্ন
যা সংস্কার করা দরকার, তা রাজনৈতিক সরকারই করবে : আসাদুজ্জামান রিপন
সুনামকণ্ঠ ডেস্ক :: সংস্কারের ম্যান্ডেট ছাত্র প্রতিনিধিদের নয়; দেশে যা সংস্কার করা দরকার, তা রাজনৈতিক সরকারই করবে বলে জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন। শনিবার (১৮ জানুয়ারি) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে ‘দেশ বাঁচাও, মানুষ বাঁচাও’ আন্দোলনের আয়োজনে জাতীয় নির্বাচনের রোড ম্যাপের দাবিতে নাগরিক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ কথা বলেন। আসাদুজ্জামান রিপন বলেন, গণঅভ্যুত্থানের পরে যে সরকার এসেছে, তা জনগণের সরকার। নির্বাচিত সরকার না হলেও তাদের প্রতি জনগণের সমর্থন রয়েছে। কারণ এটি জনগণ সংগঠিত করেছে। তবে জনগণের সরকারেরও একটা সীমা রয়েছে, দীর্ঘদিন ধরে একটা অনির্বাচিত সরকার থাকতে পারে না। এ ধরনের সরকারের অনেক বিপদ থাকে, যার মধ্যে কিছু কিছু আমরা ইতোমধ্যে দেখতে পেয়েছি। এসময় ‘কিছু কিছু উপদেষ্টা সংস্কারের পরে নির্বাচন দেওয়ার কথা বলছেন’ উল্লেখ করে তিনি প্রশ্ন করেন, সংস্কারের ম্যান্ডেট আপনাদের কে দিয়েছে? দেশে যা সংস্কার করা দরকার, তা রাজনৈতিক সরকার করবে। বিএনপি ৩১ দফার মাধ্যমে অনেক আগেই সংস্কারের রূপরেখা দিয়েছে। বিএনপির এই নেতা আরও বলেন, বিএনপির পক্ষ থেকে যে ৩১ দফা দেওয়া হয়েছে, এর বাইরে তো নতুন কোনও দফা নেই। যদি কোনও দফা থাকে তাহলে দেশ, জনগণ ও গণতন্ত্রের স্বার্থে তা করা হবে। কিন্তু সংস্কারের নামে বি-রাজনীতিকরণের চেষ্টা করা হলে সেটা মেনে নেওয়া হবে না, প্রতিহত করা হবে। গণঅভ্যুত্থান হয়েছে নির্বাচনের জন্য, সে নির্বাচনের জন্য আবার যাতে রাস্তায় নামতে না হয়, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সংকটে ধুঁকছে সদর হাসপাতাল

সংকটে ধুঁকছে সদর হাসপাতাল