সুনামগঞ্জ , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ

বেহেলী ইউপি চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে বিক্ষোভ

  • আপলোড সময় : ২০-০৮-২০২৪ ১১:৪৪:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৮-২০২৪ ১১:৪৪:১৬ অপরাহ্ন
বেহেলী ইউপি চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে বিক্ষোভ
জামালগঞ্জ উপজেলার ১নং বেহেলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুব্রত সামন্ত সরকারের পদত্যাগের দাবিতে মঙ্গলবার বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বেহেলী ইউনিয়ন পরিষদের সামনে প্রায় ৩ঘণ্টা অবস্থানের পর চেয়ারম্যান অফিসে না আসায় ছাত্রদের মধ্যে বক্তব্য রাখেন সৌরভ আলম, রাসিদুল হক জিসান, সুফিয়ান, রিয়াদ, জনতার পক্ষে ওয়াসীম আকরাম, সাইফুল, শরীফ, তোফায়েল, জুলফিকার, মোহিন, অন্তর প্রমুখ।
 
বক্তাগন বলেন, চেয়ারম্যান সুব্রত গত ৪ আগস্ট জামালগঞ্জ সদরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে তাদের খুন জখম করার লক্ষ্যে দা, রামদা হকিস্টিক, দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে একদল আওয়ামী সন্ত্রাসীদের নিয়ে বৈষম্যবিরোধী ছাত্রদের হামলা করতে জামালগঞ্জের অলিগলিতে হন্য হয়ে খোঁজতে থাকে। চেয়ারম্যান সুব্রতর তার পদে থাকার কোন যোগ্যতা নাই। তাক পদত্যাগে আমরা বাধ্য করবই, ইনশাআল্লাহ। বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ। 

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকুন নূর বলেন, ছাত্র নেতৃবৃন্দ বেহেলী ইউপি চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে আমার কাছে স্মারকলিপি দিয়েছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে এ ব্যাপারে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ

ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ