সুনামগঞ্জ , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির শহরে জলাবদ্ধতাসহ নাগরিক দুর্ভোগ নিরসনের দাবি অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জামালগঞ্জে বাঁধ ভেঙে ঢুকছে পানি, প্লাবিত হচ্ছে বসতভিটা, আমন ফসল নিয়ে শঙ্কায় কৃষক জামায়াতে ইসলামী থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা জেলা পুলিশের অনলাইনভিত্তিক কুইজে প্রথম জেলা ছাত্রদলের সভাপতি পাহাড়ি ঢলে ভেঙেছে আছিয়ার শেষ আশ্রয়, অনিশ্চয়তায় জীবন ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি’র সভা জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লক্ষ টাকার বাজেট ঘোষণা অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ ওয়ার্ল্ড ভিশনের শিশুদের বার্ষিক সমাবেশ, ২ হাজার ৭৫০ শিশুর মাঝে উপহার বিতরণ সক্রিয় মাদক কারবারি চক্র মাদক, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে দিরাই বিএনপিতে বিরোধ চরমে একপক্ষের বহিষ্কারের সুপারিশ, অপরপক্ষের উন্নয়ন সভার ডাক এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা

জগন্নাথপুরে সমলয়ে বোরো ধান রোপণ উদ্বোধন

  • আপলোড সময় : ১৯-০১-২০২৫ ০৮:০৪:০৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০১-২০২৫ ০৮:০৪:০৯ পূর্বাহ্ন
জগন্নাথপুরে সমলয়ে বোরো ধান রোপণ উদ্বোধন
জগন্নাথপুর প্রতিনিধি :: জগন্নাথপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে সমলয় পদ্ধতিতে বোরো ধান চাষাবাদের ব্লক প্রদর্শনীর উদ্বোধন ও কৃষি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের সাংগিয়ারগাঁও গ্রামের হাওরের মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সুনামগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক বিমল চন্দ্র সোম-এর সভাপতিত্বে ও জগন্নাথপুর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাজন আকন্দের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বরকত উল্লাহ ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিয়াদ বিন ইব্রাহিম ভূঞা। স্বাগত বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমেদ। বক্তব্য রাখেন কলকলিয়া ইউপি চেয়ারম্যান রফিক মিয়া, সাবেক ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম ও কৃষক আংগুর মিয়া। এ সময় কৃষি অফিসের তপন কুমার শীলসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, কলকলিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবদুল হাসিম, ইউপি সদস্য আবদুল কাইয়ূম, মসিক আহমদ, ছালিক মিয়া, কামরুল ইসলাম, ছাদিক আলম, মাহবুবুল আলম, জসিম উদ্দিন, আজিজুল হক, হোসনে আরা, সফেদা খানম, স্বপ্না রাণী দাস ও স্থানীয় কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন। সভায় প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্তি জেলা প্রশাসক সমর কুমার পাল বলেন, দিনদিন কমছে চাষাবাদের জমি। বাড়ছে জনসংখ্যা। চাহিদা মেটাতে অল্প জমিতে বেশি ফসল উৎপাদন করতে হবে। এ জন্য সমলয় পদ্ধতিতে জমি চাষাবাদ করলে ব্যয় হ্রাস পাবে। বাচবে সময়। তাই সমলয় পদ্ধতিতে চাষাবাদে সকল কৃষক ভাইদের এগিয়ে আসতে হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ

উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ