সুনামগঞ্জ , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ” গুপ্ত ছিলাম, বাইরে যাইনি, ভবিষ্যতেও পালাবো না : জামায়াত আমির প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হলেন যাঁরা

নাফ নদ থেকে পণ্যবাহী ৩ জাহাজ নিয়ে গেছে আরাকান আর্মি

  • আপলোড সময় : ১৯-০১-২০২৫ ০৮:৩১:১৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০১-২০২৫ ০৮:৩১:১৮ পূর্বাহ্ন
নাফ নদ থেকে পণ্যবাহী ৩ জাহাজ নিয়ে গেছে আরাকান আর্মি
সুনামকণ্ঠ ডেস্ক :: মিয়ানমার থেকে পণ্য নিয়ে টেকনাফ স্থলবন্দরে আসার পথে নাফ নদের মোহনা থেকে পণ্যবাহী তিনটি কার্গো ছিনিয়ে নিয়ে গেছে আরাকান আর্মি। নাফ নদের নাইক্ষ্যংদিয়ায় গত বৃহ¯পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে তল্লাশির কথা বলে কার্গোগুলো আটক করে নিয়ে যায় আরাকান আর্মি। শনিবার বিকেল পর্যন্ত জাহাজগুলো ছাড়েনি তারা। টেকনাফ কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা মো. মাসুদ আলম কার্গো তিনটি আরাকান আর্মি ধরে নিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। কক্সবাজারের বিজিবি সেক্টরের পরিচালক (অপারেশন) লে. কর্নেল জসিম উদ্দিন বলেন, পণ্য নিয়ে তিনটি কার্গো টেকনাফ স্থলবন্দরে আসার পথে মিয়ানমারের জলসীমায় তল্লাশির কথা বলে সেগুলো নিয়ে গেছে আরাকান আর্মি। বিষয়টি বাংলাদেশের জলসীমার বাইরে। বিষয়টি নিয়ে আমরা খোঁজখবর নিচ্ছি। স্থানীয় সূত্র বলেছে, মিয়ানমারে চলমান গৃহযুদ্ধে গত ৮ ডিসেম্বর রাখাইন রাজ্যের মংডু টাউনশিপের নিয়ন্ত্রণ নেয় আরাকান আর্মি। এরপর থেকে বাণিজ্যের কোনো পণ্যবাহী জাহাজ টেকনাফ বন্দরে আসেনি। সর্বশেষ ৩ ডিসেম্বর মিয়ানমার থেকে টেকনাফ স্থলবন্দরে পণ্যবাহী জাহাজ আসে। আটকে রাখা তিনটি কার্গোয় আচার, শুঁটকি, সুপারিসহ ৩০ হাজারের বেশি বস্তা পণ্য রয়েছে। বন্দর কর্তৃপক্ষ বলছে, মিয়ানমার থেকে পণ্যবাহী তিনটি কার্গো টেকনাফ স্থলবন্দরে আসার কথা ছিল বৃহ¯পতিবার। কিন্তু খবর পেয়ে পেছনে থাকা একটি কার্গো সেন্ট মার্টিন দ্বীপে গিয়ে নোঙর করেছে। পরে তিনটি জাহাজকেই তারা খাল দিয়ে মংডুর দিকে নিয়ে যায়। স্থলবন্দরের এক কর্মকর্তা বলেন, মূলত আরাকান আর্মি রাখাইনের মংডু টাউনশিপের নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে টেকনাফ স্থলবন্দরে পণ্যবাহী নৌযান আসা বন্ধ রয়েছে। সর্বশেষ বৃহ¯পতিবার ইয়াঙ্গুন থেকে আসার পথে তিনটি কার্গো আটকে রেখেছে তারা। টেকনাফ সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. এহতেশামুল হক বাহাদুর বলেন, কার্গোগুলো ছাড়িয়ে আনার ব্যাপারে আমরা কথা বলছি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স