সুনামগঞ্জ , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ
সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন

সভাপতি অ্যাড. মো. আব্দুল হক, সাধারণ সম্পাদক অ্যাড. নূরে আলম সিদ্দিকী

  • আপলোড সময় : ২০-০১-২০২৫ ০৭:৩৭:৩৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০১-২০২৫ ০৭:৩৭:৩৭ পূর্বাহ্ন
সভাপতি অ্যাড. মো. আব্দুল হক, সাধারণ সম্পাদক অ্যাড. নূরে আলম সিদ্দিকী
স্টাফ রিপোর্টার :: উৎসবমুখর পরিবেশে সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। রোববার (১৯ জানুয়ারি) সুনামগঞ্জ আইনজীবী সমিতি ভবনে সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। নির্বাচনে ৩৮৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গণনা শেষে ওইদিন রাতে ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন। নির্বাচনে সভাপতি পদে অ্যাড. মো. আব্দুল হক ১৭৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাড. আব্দুল হামিদ পেয়েছেন ১৩৭ ভোট। এছাড়া সভাপতি পদে অ্যাড. রবিউল লেইছ ৫৭ এবং অ্যাড. বদর উদ্দিন ১৬ ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে অ্যাড. নূরে আলম সিদ্দিকী উজ্জ্বল ২৫০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী অ্যাড. হুমায়ূন কবীর পেয়েছেন ১৩১ ভোট। এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক পদে অ্যাড. মাহবুবুল হাসান ১৮৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী অ্যাড. মো. আবুল বাশার পেয়েছেন ১৭৬ ভোট। অপরদিকে সিনিয়র সহ-সভাপতি পদে অ্যাড. মো. আজাদুল ইসলাম এবং সহ-সভাপতি অ্যাড. মো. আবু বকর বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। এছাড়া সহ-সাধারণ সম্পাদক পদে অ্যাড. জুবায়ের আবেদীন, অর্থ সম্পাদক পদে অ্যাড. মোহাম্মদ মহসিন রেজা, পাঠাগার সম্পাদক পদে অ্যাড. মো. মুশফিকুর রহমান পীর, সমাজ কল্যাণ ও ক্রীড়া সম্পাদক পদে অ্যাড. ফরহাদ উদ্দিন, সাহিত ও সাংস্কৃতিক সম্পাদক পদে অ্যাড. মো. আকিক মিয়া, মহিলা বিষয়ক সম্পাদক পদে অ্যাড. ফাতেমা আক্তার রেখা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। কার্যকরী সদস্য ৫টি পদের জন্য ৭ জন প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন। ১১ জানুয়ারী সাংবাদিক ও আইনজীবী আনোয়ার হোসেন মৃত্যুবরণ করায় ৬ প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়। এর মধ্যে অ্যাড. মোহাম্মদ হুমায়ুন কবির ৩২৭ ভোট, অ্যাড. ছাইদুর রহমান তালুকদার ৩০৯ ভোট, অ্যাড. জুলহাস মিয়া ২৭২ ভোট, অ্যাড. আফিজ মিয়া ২৫৪ ভোট এবং অ্যাড. রজত কান্তি সরকার ২৩৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ পদে অপর প্রতিদ্বন্দ্বী অ্যাড. গৌরাঙ্গ পদ দাশ পেয়েছেন ২০৬ ভোট। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন অ্যাড. মো. ছইল মিয়া, অ্যাড. কামাল হোসেন, অ্যাড. জমির উদ্দিন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ

ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ