সুনামগঞ্জ , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ , ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্রিটিশ বাংলাদেশি মিডিয়াতে অবদান রাখায় ‘মিডিয়া এক্সিলেন্স’ সম্মাননা পেলেন সুনামগঞ্জের সাংবাদিক আ স ম মাসুম ‘গ্রাম সরকার’ গঠনের উদ্যোগ ছাতকে সড়ক দুর্ঘটনায় নারীসহ আহত ৫ এসিল্যান্ডের আচরণে আকস্মিক পরিবর্তন, নেপথ্যে কী? ‎‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’ পোস্ট দেওয়া সেই এসিল্যান্ড প্রত্যাহার দুই মাসে দুই নির্বাহী প্রকৌশলী, দু’জনই বদলি! ৯ মাসে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা তাহিরপুরে ঝুঁকি নিয়ে পারাপার, দুর্ভোগে ১০ গ্রামের মানুষ “আমার মৃত্যুর জন্য দায়ী ইউএনও” ফেসবুকে সহকারী কমিশনারের পোস্ট, পরে হাসপাতালে ভর্তি আমন চাষে খরচের বোঝা, লাভ নিয়ে শঙ্কায় কৃষক চিকিৎসক সংকটে নাজুক সুনামগঞ্জের স্বাস্থ্যসেবা, ৩৭১ পদের বিপরীতে কর্মরত ১১২ জন সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন কোজাগরী লক্ষ্মীপূজার প্রস্তুতি, প্রতিমা ও প্রসদসামগ্রী কিনতে ব্যস্ত ভক্তরা জগন্নাথপুরে বিয়ের দাওয়াতকে কেন্দ্র করে চাচাতো ভাইকে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার শীতের সবজির নতুন চালানে কাঁচাবাজারে স্বস্তি, তবে অসন্তোষ শিম-টমেটোর দামে যুদ্ধের আগুনে পুড়ছে বিশ্ব, মুনাফায় কারা আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সুযোগ নেই : তথ্যমন্ত্রী জাউয়াবাজারে ১৩০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার শাল্লায় ফেসবুকে চিরকুট লিখে যুবকের মৃত্যু ভারতীয় ভিসা প্রক্রিয়া সহজ করার আশ্বাস হাইকমিশনারের

পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির কমিটি গঠন

  • আপলোড সময় : ২০-০১-২০২৫ ০৭:৪৮:০১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০১-২০২৫ ০৭:৪৮:০১ পূর্বাহ্ন
পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির কমিটি গঠন
দিরাই প্রতিনিধি :: বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি, দিরাই-শাল্লার কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। রবিবার দিরাই থানা রোডস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে সমিতির বিদায়ী সভাপতি আব্দুল মতিন সর্দারের সভাপতিত্বে ও সাধারণ স¤পাদক শুভ্র কান্তি দাসের সঞ্চালনায় এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন সমিতির সহ-সভাপতি মাওলানা কাজী ফিরোজ আলী, গীতাপাঠ করেন মাইকেল রায়। আলোচনা সভায় বক্তব্য রাখেন সমিতির সহ-সভাপতি দ্বীন ইসলাম মাস্টার, মাওলানা আতহার আলী, মাওলানা আব্দুল গণি, মাস্টার জসীম উদ্দীন প্রমুখ। ‘নীতিমালা মানবো, নির্ধারিত মূল্যে বই বিক্রয় করবো, ব্যবসায় উন্নতি আনবো’ এই প্রতিপাদ্য সামনে রেখে বক্তারা বক্তব্য রাখেন। সভায় অর্থ স¤পাদক মাওলানা একরাম হোসেন সংগঠনের ২০২৪ সালের আয়-ব্যয়ের হিসাব পেশ করেন। সভায় সর্বসম্মতিক্রমে ২০২৫-২৬ সালের জন্য শুভ্র কান্তি দাসকে সভাপতি ও রুকনুজ্জামান জহুরীকে সাধারণ স¤পাদক করে কমিটি গঠন করা হয়। কমিটির উপদেষ্টারা হলেন বিদায়ী সভাপতি আব্দুল মতিন সর্দার, মাওলানা আতহার আলী, মাওলানা কাজী ফিরোজ মিয়া। কার্যকরি কমিটির অন্যান্য দায়িত্বে রয়েছেন সহ-সভাপতি দ্বীন ইসলাম, আব্দুর রাজ্জাক রাজু, সহ-সম্পাদক মাইকেল রায়, কোষাধ্যক্ষ মাওলানা একরাম হোসেন, সাংগঠনিক স¤পাদক গৌতম দাস, সহ-সাংগঠনিক স¤পাদক লিটন মিয়া, দপ্তর স¤পাদক কানু সরকারসহ ১৫ সদস্য।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‎‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’ পোস্ট দেওয়া সেই এসিল্যান্ড প্রত্যাহার

‎‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’ পোস্ট দেওয়া সেই এসিল্যান্ড প্রত্যাহার