সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী

সমস্যা সমাধানের প্রশ্নে কৃষক সমাজকে সংগঠিত হতে হবে

  • আপলোড সময় : ২০-০১-২০২৫ ০৭:৪৯:১৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০১-২০২৫ ০৭:৪৯:১৭ পূর্বাহ্ন
সমস্যা সমাধানের প্রশ্নে কৃষক সমাজকে সংগঠিত হতে হবে
ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে, গত শনিবার (১৮ জানুয়ারি ২০২৫) দুপুরে জয়শ্রী বাজারে। প্রতিবেদনে বলা হয়েছে, ‘বাংলাদেশ সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে ৩ মাসব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ এই কর্মসূচি পালিত হয়।’ কিন্তু কৃষকসমাজের কোনও সমস্যা কিংবা তাদের জীবনমান উন্নয়নের প্রতিবন্ধকতা দূরীকরণে কোনও কর্মসূচি ঘোষিত হয়ে থাকলেও সংবাদ প্রতিবেদনে তার কোনও উল্লেখ নেই। দেশের বিশেষজ্ঞজনের কেউ কেউ মনে করেন, বিদ্যমান সমাজসাংস্থিতিক পরিসরে দেশের কৃষকসমাজ একধরণের কাঠামোগত সহিংসতার শিকারে পর্যবসিত হয়ে আছেন। উদাহরণ টেনে বলা যায়, হাওররক্ষা বাঁধে অব্যাহত দুর্নীতি বন্ধ না করা গেলে সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার কোনও ফায়দা নেই। কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার বিষয়টি যদি আওয়ামী লীগের অনুপস্থিতে উদ্ভূত পরিস্থিতিতে দেশের রাজনীতিকে এগিয়ে নিয়ে যাওয়ার রূপরেখার অন্তর্ভুক্ত হয়, তা হলে কোনও বিশেষ দলের নির্বাচনের বৈতরণী পার হওয়ার কর্মসূচি হিসেবে তার একটি ইতিবাচক অবদান থাকতেই পারে বলে ধরে নেওয়া যায়। কিন্তু সেই সঙ্গে কৃষকসমাজের সমস্যা সমাধানের প্রশ্নে কর্মসূচিটি শেষ পর্যন্ত কার্যকর হয়ে না উঠার আশঙ্কাকে একেবারে উড়িয়ে দেওয়া যায় না। এই কারণে অভিজ্ঞমহলের অভিমত এই যে, কৃষক সাধারণকে নিজেদের সমস্যা সমাধানের জন্যে নিজেরা সংগঠিত হয়ে আন্দোলনে নামতে হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী