সুনামগঞ্জ , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুরমা নদী ক্যাপিটাল ড্রেজিংয়ের দাবি ধীরে চলছে চারলেন প্রকল্পের কাজ ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ”

৬০৮ লিটার মদসহ গ্রেফতার ২

  • আপলোড সময় : ২০-০১-২০২৫ ০৮:১৪:০৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০১-২০২৫ ০৮:১৪:০৬ পূর্বাহ্ন
৬০৮ লিটার মদসহ গ্রেফতার ২
স্টাফ রিপোর্টার :: ছাতক থানা পুলিশের অভিযানে ৬০৮ লিটার চোলাই মদসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন ছাতক থানার লক্ষ্মীবাউর গ্রামের রাজীব রবিদাস (২৫) এবং জশরত রবিদাস (৩৫)। শনিবার (১৮ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতারকৃতদের বসতঘরে অভিযান চালানো হয়। অভিযানটি পরিচালনা করেন এসআই সিকান্দর আলী। তার নেতৃত্বে টিমে ছিলেন এসআই আব্দুস ছত্তার, এএসআই তোলা মিয়া, এএসআই সাহাব উদ্দিন, এএসআই বিশ্বজিৎ চন্দ্র ঘোষ এবং অন্যান্য সঙ্গীয় ফোর্স। অভিযানের সময় প্লাস্টিক ড্রাম এবং টিনের তেলের পেটিতে সংরক্ষিত ৬০৮ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে রাজীব রবিদাস ও জশরত রবিদাসকে গ্রেফতার করা হয়। এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ছাতক থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স