সুনামগঞ্জ , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ , ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছাতকের চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৯ ওয়ার্ডে ৯ সেলাই মেশিন বিতরণ তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ‎হ্যান্ডবলে বিভাগীয় চ্যাম্পিয়ন জামালগঞ্জের আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার দিবে এসআরবি শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধন ‎প্রতি শুক্রবার আইসিসিবিতে বসবে ‘সুপার সেল কার বাজার’ বিশ্বম্ভরপুরে এসআরবি-৯ এর অভিযানে ৩৩ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১ শান্তিগঞ্জে জমজমাট নৌকা বাইচ সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি' দেশে ৭ মাসে ধর্ষণের শিকার ৬৪১ নারী-শিশু : আসক ‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে : ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস টাঙ্গুয়ার হাওরেও পাওয়া যাচ্ছে রাক্ষুসে সাকার মাছ

লিখনী সাহিত্য সংসদের পুরস্কার বিতরণ

  • আপলোড সময় : ২০-০১-২০২৫ ০৮:১৫:২৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০১-২০২৫ ০৮:১৫:২৯ পূর্বাহ্ন
লিখনী সাহিত্য সংসদের পুরস্কার বিতরণ
স্টাফ রিপোর্টার :: শায়খুল হাদিস আব্দুর রহিম (রাহ.) মেধাবৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে। লিখনী সাহিত্য সংসদ, সুনামগঞ্জ জেলা শাখা আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মাওলানা মাহবুব সালমান। রবিবার বেলা ৩টায় শহরের শহীদ মুক্তিযোদ্ধা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে পুরস্কার বিতরণী অনুষ্ঠান চলে। অনুষ্ঠানে ৫০ জন পরীক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। এরমধ্যে প্রথম হয়েছেন জামেয়া ইসলামিয়া ইমদাদুল উলুম অষ্টগ্রাম শাখাইতি মাদরাসার পরীক্ষার্থী মো. ওমর ফারুক। পুরস্কার হিসেবে ১৫ হাজার টাকা পেয়েছেন তিনি। দ্বিতীয় পুরস্কার হিসেবে ১০ হাজার টাকা পেয়েছেন তারাপাশা নুরুল উলুম মহিলা মাদরাসার পরীক্ষার্থী মোছা. ফাইজা আক্তার ও একই মাদরাসার পরীক্ষার্থী খাদিজা বেগম তৃতীয় পুরস্কার হিসেবে ৫ হাজার টাকা পেয়েছেন তিনি। লিখনী সাহিত্য সংসদের সহ-সাংগঠনিক স¤পাদক মুফতি নুর আহমদ ও মাওলানা আব্দুল মালিক তোহা-এর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন দারুল উলুম দরগাহপুর মাদরাসার মোহাদ্দিস ও সংগঠনের প্রতিষ্ঠাকালীন উপদেষ্টা মাওলানা ইমদাদুল হক হাসারচরী, শায়খ আনোয়ার পাশা গাজিনগরী, সৈয়দ আবু আলী, দিলোয়ার হোসাইন, শায়খ সৈয়দ ফখরুল ইসলাম, তাহাজ্জুল হক আজিজ, মুফতি বদরুল আলম, এখলাছুর রহমান, দিলওয়ার হোসাইন, হাফিজ মাহমুদুল হাসান, মাওলানা আনোয়ার হোসাইন, শায়খ আব্দুল বছীর প্রমুখ। কমিটির সাধারণ স¤পাদক রব্বানী হাসান জানান, সুনামগঞ্জের ৬৮টি মাদরাসার ২৯৯ জন শিক্ষার্থী নিবন্ধন করেন। তন্মধ্যে ২৫৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। তাদের মধ্যে ৫০ জন শিক্ষার্থী মেধা তালিকায় নির্বাচিত হলে আনুষ্ঠানিকভাবে তাদের পুরস্কৃত করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প

দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প