সুনামগঞ্জ , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ

সুনামগঞ্জ সীমান্তে এক বছরে ১০ মৃত্যু আটক দেশি-বিদেশি ৪৪ নাগরিক

  • আপলোড সময় : ২১-০১-২০২৫ ০৮:১৮:০৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-০১-২০২৫ ০৮:১৮:০৫ পূর্বাহ্ন
সুনামগঞ্জ সীমান্তে এক বছরে ১০ মৃত্যু আটক দেশি-বিদেশি ৪৪ নাগরিক
শহীদনূর আহমেদ :: গত এক বছরে সুনামগঞ্জ সীমান্তে ১০ বাংলাদেশীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বা ভারতীয় খাসিয়াদের আক্রমণের শিকার, অবৈধভাবে কয়লা আনতে গিয়ে ঝুঁকিপূর্ণ পথে মাটি চাপা কিংবা পাথর চাপাসহ সিন্ডিকেট চক্রের ফাঁদে ভারতে অনুপ্রবেশকালে অসুস্থ হয়ে মৃত্যুসহ বিভিন্ন কারণে এই মৃত্যু সংঘটিত হয়েছে বলে জানিয়েছে সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবি। সর্বশেষ জেলার বিশ্বম্ভরপুর উপজেলার মাছিমপুর গামারীতলা সীমান্তে সাইদুল ইসলাম (২২) নামের এক বাংলাদেশী যুবক বিএসএফ-এর গুলিতে নিহত হয়। এই ঘটনার পর নড়েচড়ে বসেছে বিজিবি। গুলি করে বাংলাদেশী নাগরিক হত্যাসহ সাম্প্রতিক সময়ের চলমান নানা বিষয় নিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর প্রতি কড়া প্রতিবাদ জানায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সুনামগঞ্জ ব্যাটালিয়ান-২৮ বিজিবি সূত্রে জানা যায়, অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকালে বিএসএফের গুলি, খাসিয়াদের মারধর, কয়লা সংগ্রহ করতে গিয়ে ঝুঁকিপূর্ণ গর্তে মাটি চাপা, চোরাই পণ্য সংগ্রহে অসুস্থ হওয়াসহ বিভিন্ন কারণে তাহিরপুর, সুনামগঞ্জ সদর, বিশ্বম্ভরপুরসহ জেলার বিভিন্ন সীমান্তে ২০২৪ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালের ৮ জানুয়ারি পর্যন্ত ১০ জন বাংলাদেশী নাগরিকের মৃত্যু হয়। এছাড়াও আহত হয়েছেন আরও ৩ জন। বিএসএফের গুলিবিদ্ধ হয়ে ১ জন নিহত ও ২ জন আহত এবং ভারতীয় খাসিয়া কর্তৃক মারধরে ১ জন নিহত ও অসুস্থ হয়ে ১ জন নিহত হন। তাছাড়া ভারত সীমান্তে অবৈধভাবে কয়লা সংগ্রহ করতে গিয়ে ঝুঁকিপূর্ণ গর্তে মাটিচাপায় ৭ জন নিহত এবং ১ জন শ্রমিক আহত হয়েছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এছাড়া অনুপ্রবেশের সময় দেশি-বিদেশি নাগরিকসহ ৪৪ জনকে আটক করেছে বিজিবি। এসময় বিদেশি অস্ত্র ২টি এবং ১২টি বিস্ফোরক দ্রব্য জব্দ করা হয়। বিজিবি জানিয়েছে, সীমান্তে নিরস্ত্র মানুষকে গুলি করে হত্যা কোনোভাবেই কাম্য নয়। তবে সুনামগঞ্জ সীমান্তে হতাহতের ঘটনার পেছনে রয়েছে অনুপ্রবেশ ও ভারতের নাগরিকদের সঙ্গে অবৈধ লেনদেন এবং কয়লা সংগ্রহে ঝুঁকিপূর্ণ গর্তে প্রবেশ অন্যতম। এ জন্য সীমান্ত এলাকার অধিবাসীদের অবৈধভাবে দেশের সীমানা অতিক্রম না করার বিষয়ে সচেতন করার কথা জানিয়েছে বিজিবি। নিহতের শিকার বাংলাদেশিদের পরিবারের দাবি আক্রান্ত ব্যক্তিরা কাঠ সংগ্রহ, গরু চড়ানো বা কৃষিকাজ করার সময় সীমান্ত এলাকায় ভারতীয় নাগরিক বা বিএসএফের আক্রমণের শিকার হন। তবে একাধিক সূত্র বলছে, দুই দেশের সীমান্তবর্তী এলাকার শক্তিশালী চোরাই সিন্ডিকেটের হয়ে ভারত থেকে চোরাইপণ্য পরিবহন করতে গিয়ে প্রাণ হারাচ্ছেন নি¤œআয়ের এসব মানুষ। চোরাকারবারে জড়িত ভারতের সীমান্ত এলাকার বাসিন্দাদের সঙ্গে স্বার্থ নিয়ে বিরোধের জেরেও হতাহতের ঘটনা ঘটেছে। তাছাড়া ঝুঁকি নিয়ে কয়লাখনিতে প্রবেশকালে মাটি চাপায় ঘটছে মর্মান্তিক দুর্ঘটনা। নিহতদের অনেকেই কিশোর বা দিনমজুর। সুনামগঞ্জ ব্যাটালিয়ান ২৮ বিজিবি’র অধিনায়ক এ কে এম জাকারিয়া কাদির বলেন, সাম্প্রতিক সময়ে বিশ্বম্ভরপুর সীমান্তে হত্যাকা-ের জন্য পতাকা বৈঠক করে প্রতিবাদ জানানো হয়েছে। অনুপ্রবেশ বা চোরাচালান রোধে স্থানীয়দের মধ্যে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সভা ও কাউন্সিলিং করা হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ

ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ