সুনামগঞ্জ , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধীরে চলছে চারলেন প্রকল্পের কাজ ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ” গুপ্ত ছিলাম, বাইরে যাইনি, ভবিষ্যতেও পালাবো না : জামায়াত আমির

জামালগঞ্জ থানার ওসি প্রত্যাহার

  • আপলোড সময় : ২১-০১-২০২৫ ০৮:১৯:৩৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-০১-২০২৫ ০৮:১৯:৩৩ পূর্বাহ্ন
জামালগঞ্জ থানার ওসি প্রত্যাহার
সুনামকণ্ঠ ডেস্ক :: জামালগঞ্জ থানার ওসি শ ম কামাল হোসেইনকে প্রত্যাহার করা হয়েছে। রোববার সিলেট রেঞ্জ পুলিশের ডিআইজি মো. মুশফেকুর রহমান স্বাক্ষরিত এক আদেশে তাকে প্রত্যাহার করা হয়। পুলিশ পরিদর্শক শ ম কামাল হোসেইন মৌলভীবাজারের শ্রীমঙ্গল রেলওয়ে পুলিশে কর্মরত ছিলেন। পরে তাকে সিলেট জেলা রেলওয়ে পুলিশে বদলি করা হয়। ২০২৪ সালের ২১ নভেম্বর তাকে জামালগঞ্জ থানায় ওসি হিসাবে পদায়ন করা হয়েছিল। সোমবার ডিআইজি সিলেট রেঞ্জ পুলিশের সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রশাসনিক কারণে প্রত্যাহার হওয়া জামালগঞ্জ থানার ওসি শ ম কামাল হোসেইনকে আপাতত সিলেট রেঞ্জ ডিআইজি অফিসে সংযুক্ত করা হয়েছে। বদলি কিংবা পুলিশের অন্য কোনো ইউনিটে পদায়ন করা হয়নি। ওই সূত্র জানায় সুনামগঞ্জ পুলিশ সুপার (সাময়িক দায়িত্বপ্রাপ্ত) তাপস রঞ্জন ঘোষ তাকে জামালগঞ্জ থানা ও সুনামগঞ্জ পুলিশ সুপারের কার্যালয় থেকে দ্রুত ছাড়পত্র গ্রহণের জন্য রোববার দাপ্তরিক নির্দেশনা দিয়েছেন। - যুগান্তর

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স