সুনামগঞ্জ , রবিবার, ২৬ জুলাই ২০২৬ , ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামায়াত ফেরেশতাদের দল নয়, আমরাও মানুষ : শফিকুর রহমান গাজী সিনড্রোম এবং তার পেছনের মনস্তত্ত্ব অয়নৃত্য’র ৩য় বর্ষপূর্তি ও বর্ষা উৎসব ‘নীল নবঘনে’ নৃত্য-সুরে বর্ষার বন্দনা, মুগ্ধ দর্শক বৃক্ষরোপণই জলবায়ু পরিবর্তন মোকাবিলার কার্যকর উপায়: এমপি নূরুল ইসলাম নূরুল বিনামূল্যে অর্ধেক ভাগ না দেয়ায় জলমহাল দখলের অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ দুই দশক পর টেংরাটিলা গ্যাসক্ষেত্রে নতুন কূপ খননের পরিকল্পনা উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির শহরে জলাবদ্ধতাসহ নাগরিক দুর্ভোগ নিরসনের দাবি অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জামালগঞ্জে বাঁধ ভেঙে ঢুকছে পানি, প্লাবিত হচ্ছে বসতভিটা, আমন ফসল নিয়ে শঙ্কায় কৃষক জামায়াতে ইসলামী থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা জেলা পুলিশের অনলাইনভিত্তিক কুইজে প্রথম জেলা ছাত্রদলের সভাপতি পাহাড়ি ঢলে ভেঙেছে আছিয়ার শেষ আশ্রয়, অনিশ্চয়তায় জীবন ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি’র সভা জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লক্ষ টাকার বাজেট ঘোষণা অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ ওয়ার্ল্ড ভিশনের শিশুদের বার্ষিক সমাবেশ, ২ হাজার ৭৫০ শিশুর মাঝে উপহার বিতরণ

স্বামী বিবেকানন্দের ১৬৩তম জন্মতিথি উৎসব উদযাপিত

  • আপলোড সময় : ২২-০১-২০২৫ ০৭:৪১:২৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-০১-২০২৫ ০৭:৪১:২৯ পূর্বাহ্ন
স্বামী বিবেকানন্দের ১৬৩তম জন্মতিথি উৎসব উদযাপিত
স্টাফ রিপোর্টার :: যুগনায়ক স্বামী বিবেকানন্দের ১৬৩তম জন্মতিথি উৎসব উদযাপিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সুনামগঞ্জ রামকৃষ্ণ আশ্রমে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদের সভাপতি উজ্জ্বল চন্দ্র শীলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ জীবনকৃষ্ণ মোদক। মুখ্য আলোচক ছিলেন শ্রীমৎ স্বামী হৃদয়ানন্দ মহারাজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ রামকৃষ্ণ আশ্রম পরিচালনা কমিটির সভাপতি প্রফেসর পরিমল কান্তি দে, সাধারণ সম্পাদক চন্দন প্রসাদ রায়, বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদের উপদেষ্টা প্রভাত রঞ্জন তালুকদার, পরিবার পরিকল্পনা কার্যালয়ের সহকারী পরিচালক (অব.) ডা. ননীভূষণ তালুকদার, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাড. বিমান কান্তি রায়। সভায় স্বাগত বক্তব্য রাখেন বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদের সম্পাদক মুক্তিপদ রায়। আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন কার্তিক চন্দ্র রায়, নারায়ণ চক্রবর্তী, পরিমল তালুকদার, সঞ্চিতা চৌধুরী প্রমুখ। আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের মধ্যে সরস্বতী শিক্ষাবৃত্তি ও ২০০ জন শিক্ষার্থীর মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এছাড়া ভোর ৫টা থেকে বাল্যভোগ ও মঙ্গলারতি, সকাল ৭টায় ঠাকুরের বিশেষ পূজা অনুষ্ঠিত হয়েছে। দুপুর ১২টায় বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদের সাংস্কৃতিক সম্পাদক মনতোষ চন্দের পরিচালনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দুপুর ১টা ৩০ মিনিটে ভক্তবৃন্দের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়। সন্ধ্যা ৬টায় দেশ ও মানব জাতির কল্যাণে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ