সুনামগঞ্জ , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ” গুপ্ত ছিলাম, বাইরে যাইনি, ভবিষ্যতেও পালাবো না : জামায়াত আমির প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হলেন যাঁরা বিদ্যুতের দাম বাড়লো দুই বছরে নিঃস্ব হয়ে ফিরেছেন ২১৫ জন তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৩১৪৮৭ কোটি টাকা মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ

আন্দোলনে নিহত মো. আয়াতুল্লাহর পরিবারকে আর্থিক সহায়তা

  • আপলোড সময় : ২২-০৮-২০২৪ ০১:১৮:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৮-২০২৪ ০১:১৮:৪৩ অপরাহ্ন
আন্দোলনে নিহত মো. আয়াতুল্লাহর পরিবারকে আর্থিক সহায়তা
মধ্যনগর উপজেলার জলুষা গ্রামের বাসিন্দা ও বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহত মো. আয়াতুল্লাহর পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। 

বুধবার (২১আগস্ট) বেলা ১২টার দিকে মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অস্থায়ী কার্যালয়ের কক্ষে নিহত আয়াতুল্লাহর বাবা কৃষক সিরাজুল ইসলামের কাছে মধ্যনগর উপজেলা পরিষদের পক্ষ থেকে আর্থিক সহায়তা বাবদ এক লাখ টাকার চেক হস্তান্তর করেন ইউএনও অতীশ দর্শী চাকমা। এ সময় অন্যদের মধ্যে সেখানে উপস্থিত ছিলেন মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরান হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিক আহমেদ, উপজেলা সমবায় কর্মকর্তা শামছুল ইসলাম, উপজেলা বিএনপির সহ সভাপতি আবুল বাশার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ফজলে রাব্বী, নিহতের বড় ভাই সোহাগ মিয়া প্রমুখ।

ইউএনও অতীশ দর্শী চাকমা বলেন, ওই পরিবারটি খুবই দরিদ্র হওয়ায় উপজেলা পরিষদের পক্ষ থেকে এক লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স