সুনামগঞ্জ , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ , ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি ঢাকা-সিলেট সড়কের ৬ লেনের নির্মাণকাজ শেষ হবে ২৯ সালে : সড়কমন্ত্রী দিরাই সরকারি ডিগ্রি  কলেজে ‎"অধ্যক্ষ বিহীন ১৭ বছর" ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক উন্নয়নে ১৭৪ কোটি টাকার কাজ উদ্বোধন ভিপি জমি দখলের চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে মমতাজ বেগম ছাতকে ১৫ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্যসহ আটক ১ ডাকসুতে ইতিহাসের বিতর্ক, বাংলাদেশের জন্মপথ কি মুছে ফেলা যায়? ‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু সংকটে ধুঁকছে সদর হাসপাতাল শহরের পাসপোর্ট অফিস রোড এলাকায় ঘনঘন চুরি বাংলাদেশ হয়ে উঠার ঐতিহাসিক গল্প আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬৩ জনের বিরুদ্ধে মামলা ছাতকের চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৯ ওয়ার্ডে ৯ সেলাই মেশিন বিতরণ তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ‎হ্যান্ডবলে বিভাগীয় চ্যাম্পিয়ন জামালগঞ্জের আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার দিবে এসআরবি

সামষ্টিক চেতনায় লুটপাটের অপসংস্কৃতির প্রাদুর্ভাব প্রসঙ্গে

  • আপলোড সময় : ২২-০৮-২০২৪ ০১:১৯:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৮-২০২৪ ০১:১৯:৪২ অপরাহ্ন
সামষ্টিক চেতনায় লুটপাটের অপসংস্কৃতির প্রাদুর্ভাব প্রসঙ্গে
গণ-অভ্যুত্থানের ভেতর দিয়ে দেশে ক্ষমতার পালাবদল ঘটেছে এবং এই পালাবদলকে ফরাসি বিপ্লবের সঙ্গে তুলনা করে একজন চিন্তক ফরহাদ মজহার এটিকে (ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানকে) তার (ফরাসি বিপ্লবের) চেয়েও হাজার গুণে কঠিন বলে বর্ণনা করেছেন। সে-ব্যাপারে বিস্তারিত বলার অবকাশ আপাতত এখানে নেই। এই গণ-অভ্যুত্থান দেশকে কোন পরিণতির দিকে নিয়ে যাবে সেটাও আপাতত এখানে বিশ্লেষণ করছি না, সেটার জন্যে অপেক্ষায় আছি এবং  এখানে নির্দিষ্ট একটি বিষয়ের অর্থাৎ ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন কিংবা ক্ষমতার পালাবদলের পর ক্রমে ক্রমে দেশে লুটপাট আর দখলের অপসংস্কৃতির যে-কদর্য রূপের প্রকাশ পাচ্ছে, তাতে অবাক হচ্ছি না বটে, জানতাম এমনটাই হবে, কিন্তু তার প্রকারপ্রকরণ আর বহর যে এতোটা বিরাট ও ভয়ঙ্কর হবে তা কল্পনারও বাইরে ছিল। ভাবা যায়, ক্ষমতার অপব্যবহার করে বছর কয়েকের ব্যবধানে এক একজন ক্ষমতাসীনের (মন্ত্রী-সংসদ সদস্য, আমলা, ব্যবসায়ীর) আয় বেড়েছে লক্ষগুণেরও বেশি।
আঙ্গুল ফুলে কলাগাছ হওয়ার কথা প্রবাদপ্রবচনে বলা আছে, তার বাস্তব রূপ প্রত্যক্ষ করতে হলে বাংলাদেশের ক্ষমতাসীনদের সম্পদের পাহাড় গড়ার বাস্তবতাকে চাক্ষুস করা চাই। সুনামগঞ্জের সুরমা নদীর উত্তরপাড়ের বালু-পাথর যেমন লুটপাট হয়েছে তেমনি লুটপাট হয়েছে দেশের ব্যাংকগুলো, তেমনি দখল হয়েছে বন, পাহাড়, নদী, মাঠ, চর, বাড়ি, জমি এবং শিক্ষা-স্বাস্থ্যসহ আইন প্রয়োগকারী সংস্থা ইত্যাদি প্রশাসনিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে দেশের সমগ্র বাজার, আধিপত্যের জালবিস্তার করে। এমন কি মানুষের মগজ পর্যন্ত তারা দখল করে নিয়েছে। এবংবিধ লুটপাটের বিস্তৃতি ও ধরণ পরিলক্ষিত করে যে কেউ মর্মাহত হতেই পারেন, আমাদের সম্পাদকীয় দপ্তরও তার ব্যতিক্রম নয়। তাই সম্পাদকীয় দপ্তরের প্রশ্ন এই যে, আমাদের সামষ্টিক চেতনায় কি লুটপাটের অপসংস্কৃতি প্রোথিত রয়েছে? এর উত্তরে আমরা নির্দ্বিধায় বলি যে, অবশ্যই নয়। সামষ্টিক চেতনায় লুটপাটের অপসংস্কৃতি প্রোথিত নেই, বরং অর্থনীতির প্রভাবে মানুষের চেতনায় তার প্রাদুর্ভাব ঘটে মাত্র এবং সে-অপসংস্কৃতিটা প্রোথিত আছে পুঁজিবাদী অর্থনীতির মর্মে। আমরা এর জন্য দায়ী করি বর্তমানে প্রতিষ্ঠিত সমাজসংস্থিতিকে অর্থাৎ সামাজিক-আর্থনীতিক গঠনরূপকে, যে-গঠনরূপটির নাম পুঁজিবাদ, এর ভিত্তি হলো উৎপাদনের উপায়ের উপরে ব্যক্তিগত পুঁজিতান্ত্রিক মালিকানা ও মজুরি শ্রম শোষণ। সমাজে এই শোষণ বজায় থাকলে সমাজ-রাষ্ট্রের বিভিন্ন স্থানস্তরে চোর-বাটপার-তঞ্চকের সংখ্যা বাড়তেই পারে এবং তারা সমাজ-শাসনের রজ্ঝু হাতে নিয়ে লুটপাট ও আত্মসাতের সা¤্রাজ্য গড়ে তোলতেই পারে, একেই বলে রাজনীতি, ভুলে গেলে চলবে না, অর্থনীতির ঘনীভূত রূপই প্রকারান্তরে রাজনীতি নামে অভিহিত। এই রাজনীতিটাকে বদলে দিতে হলে আগে অর্থনীতিটাকে শোষণহীনতায় কিংবা বৈষম্যহীনতায়, আরও মূর্তনির্দিষ্ট অর্থে আর্থনীতিক সাম্যের অভিমুখে বদলে দিতে হবে। একই প্রতিষ্ঠানে চাকরি করে একজন ২০ হাজার তো অন্যজন ৮০ হাজারের আকাশ-পাতাল ব্যধানের বেতন পাবে, এমন হতে পারে না। এই সামাজিক বাস্তবতাটিকে বদলে দিতেই হবে। তা না হলে বার বার ছাত্র-জনতাকে সরকার পতনের দাবি নিয়ে বৈষম্যবিরোধী আন্দোলনের মতো অন্যকোনও নামের আন্দোলনে উদ্যোগী হয়ে রাস্তায় নামতে হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু

‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু