সুনামগঞ্জ , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির শহরে জলাবদ্ধতাসহ নাগরিক দুর্ভোগ নিরসনের দাবি অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জামালগঞ্জে বাঁধ ভেঙে ঢুকছে পানি, প্লাবিত হচ্ছে বসতভিটা, আমন ফসল নিয়ে শঙ্কায় কৃষক জামায়াতে ইসলামী থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা জেলা পুলিশের অনলাইনভিত্তিক কুইজে প্রথম জেলা ছাত্রদলের সভাপতি পাহাড়ি ঢলে ভেঙেছে আছিয়ার শেষ আশ্রয়, অনিশ্চয়তায় জীবন ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি’র সভা জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লক্ষ টাকার বাজেট ঘোষণা অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ ওয়ার্ল্ড ভিশনের শিশুদের বার্ষিক সমাবেশ, ২ হাজার ৭৫০ শিশুর মাঝে উপহার বিতরণ সক্রিয় মাদক কারবারি চক্র মাদক, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে দিরাই বিএনপিতে বিরোধ চরমে একপক্ষের বহিষ্কারের সুপারিশ, অপরপক্ষের উন্নয়ন সভার ডাক এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা

যে কোনো নির্বাচিত সরকার, অনির্বাচিত সরকারের চেয়ে ভালো : মির্জা ফখরুল

  • আপলোড সময় : ২২-০১-২০২৫ ০৮:৩৬:৩৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-০১-২০২৫ ০৮:৩৬:৩৩ পূর্বাহ্ন
যে কোনো নির্বাচিত সরকার, অনির্বাচিত সরকারের চেয়ে ভালো : মির্জা ফখরুল
সুনামকণ্ঠ ডেস্ক :: যে কোনো নির্বাচিত সরকারকে অনির্বাচিত সরকারের চেয়ে ভালো বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বারবার নির্বাচনের কথা বলার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, আমাকে কেউ ভুল বুঝবেন না। অনেকের প্রশ্ন, আপনি এত নির্বাচন নির্বাচন করেন কেন? বিশেষত ছাত্ররা তো বলেনই। নির্বাচনের কথা বারবার বলার কারণ একটাই। যে কোনো নির্বাচিত সরকার কিন্তু একটি অনির্বাচিত সরকারের চেয়ে ভালো। তিনি বলেন, আমি বিশ্বাস করি, আমি জানি না আমার এই বিশ্বাসটা ভুল কি না? নির্বাচিত সরকার হলে আমার এক্সেস থাকে, আমি যেতে পারি, কথা বলতে পারি। মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবে জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী ও জিয়া স্মৃতি পাঠাগারের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত গ্রন্থ আড্ডায় যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, আমাদের এখানে এখন যে অস্থিরতা চলছে এই অবস্থা যদি নিয়ন্ত্রণ করতে চাই, আমাদের ধৈর্য ধরে পা ফেলতে হবে। এমন কিছু আমরা করবো না, নৈরাজ্য সৃষ্টি করে আরও বিপদ যেন আমরা ডেকে না আনি। এ বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে। মির্জা ফখরুল বলেন, কখনো ধৈর্য হারাবেন না, আশা হারাবেন না। আমি কেন জানি না, আমাদের প্রত্যাশা অনেক, কিন্তু আমাদের ধৈর্য একেবারেই কম। এই তো মাত্র কয়েকটা মাস হয়েছে। এর মধ্যেই আমরা সব পাগল হয়ে গেছি। আমাদের অন্তর্বর্তী সরকার অনেক ভুলত্রুটি করছে, ভুলতো করবেই। তারা তো আর সরকারে ছিল না, রাজনীতি করেনি। রাজনীতি বিষয়টা তারা জানেও না, করেওনি। তাদের তো সে সময়টা দিতে হবে। তিনি বলেন, আওয়ামী লীগ আমলে তো কেউ একটা কথা বলার সুযোগও পায়নি, সাহসও পায়নি। এখন যেহেতু একটা অবস্থা তৈরি হয়েছে সবাই ঝাঁপিয়ে পড়ছে। মির্জা ফখরুল বলেন, এই পরিবর্তনের পরে আমরা যখন দু-একটা জায়গায় খোঁজখবর নিই, অফিস-আদালতে খোঁজখবর নিই- দেখি ভয়াবহ কা-, ভয়াবহ দুর্নীতি, চুরি। ব্যক্তিগত স্বার্থ ছাড়া আর কোনো চিন্তা নেই সরকারি আমলাদের মধ্যে। এটি বলতে আমি বাধ্য হলাম। তিনি বলেন, এটির পরিবর্তন একদিনে হবে না, এত দ্রুত হবে না। ধৈর্য ধরেন, স্ট্রাকচার আমরা দাঁড় করাই, একটি গণতান্ত্রিক স্ট্রাকচার দাঁড়াক, সেই স্ট্রাকচার দাঁড়িয়ে গেলে নিশ্চয় আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো। বিএনপি মহাসচিব বলেন, জিয়াউর রহমানের কৃতিত্বটা ছিল কোন জায়গায়? তার কৃতিত্বটা ছিল- তিনি একদলীয় শাসনব্যবস্থা থেকে দেশকে বের করে এনেছিলেন। ওটাই ছিল বাংলাদেশের জন্য সবচেয়ে বড় সংস্কার। দেশকে একদলীয় রাজনীতি থেকে বহুদলীয় রাজনীতি, একটি ভ্রান্ত সমাজতান্ত্রিক অর্থনীতি থেকে মিক্সড ও মুক্তবাজার অর্থনীতির দিকে নিয়ে এসেছিলেন। শিক্ষাব্যবস্থা বাংলাদেশের প্রধান সমস্যা উল্লেখ করে তিনি বলেন, শিক্ষাখাত একদম শেষ হয়ে গেছে। শিক্ষাব্যবস্থা একদম শেষ। সেটির মধ্যে কোনো কিছু অবশিষ্ট আছে বলে মনে হয় না। প্রাইমারি স্কুল থেকে শুরু করে একদম ইউনিভার্সিটি পর্যন্ত সব জায়গায় দেখবেন, শিক্ষার মান এত নিচে নেমে গেছে, এটি বলে বোঝানো যাবে না। মির্জা ফখরুল বলেন, সারাদেশে এই যে অসংখ্য শিক্ষিত বেকার, এটিই হচ্ছে বড় সমস্যা। এটিকেও আমরা কেউ চিন্তায় আনছি না। আজ সরকার অনেকগুলো সংস্কার কমিশন করেছে, কিন্তু শিক্ষায় কোনো কমিশন করেনি। এটি তো আগে প্রয়োজন ছিল। গোটা সমস্যার মূলে এটিই। শিক্ষাব্যবস্থা যদি ঠিক না হয়, আমার যদি জ্ঞান না থাকে, তাহলে আমি সমাজে কোনো পরিবর্তন আনতে পারবো? নিজের পরিবারের জন্যও কি পরিবর্তন আনতে পারবো?

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ

উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ