সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী

চিলাই নদীর বেড়িবাঁধ কেটে মার্কেট নির্মাণ

  • আপলোড সময় : ২৪-০১-২০২৫ ০৯:৫০:২৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০১-২০২৫ ০৯:৫০:২৭ পূর্বাহ্ন
চিলাই নদীর বেড়িবাঁধ কেটে মার্কেট নির্মাণ
দোয়ারাবাজার প্রতিনিধি :: দোয়ারাবাজার উপজেলার ইদুকোণা বাজারে চিলাই নদীর বেড়িবাঁধ কাম রাস্তা কেটে মার্কেট নির্মাণ করা হচ্ছে। এলাকাবাসীর আপত্তির পরও নির্মাণকাজ অব্যাহত আছে। খোদ ভূমি অফিসের বাধা নিষেধ উপেক্ষা করে সংশ্লিষ্টরা মার্কেট নির্মাণকাজ চালিয়ে যাচ্ছে। সরেজমিনে গিয়ে দেখাযায়, দোয়ারাবাজার উপজেলার বোগলাবাজার ইউনিয়নের ইদুকোণাবাজারে সিফাতুল্লাহ ও মামুন চিলাই নদীর বেড়িবাঁধ কেটে নির্মাণ করছেন দোকানপাট ও বহুতল মার্কেট। এটি সীমান্ত এলাকার চিলাই নদীর উভয় তীরের বেশ কয়েক গ্রামের মানুষ চলাচলের একমাত্র সড়ক। স্থানীয়রা বলেছেন, বোগলাবাজার ইউনিয়নের চিলাই নদীর বেড়িবাঁধ কাম সড়ক কেটে দোকানপাট ও মার্কেট নির্মাণ করা হচ্ছে। সংশ্লিষ্টরা কারো বাধা নিষেধ মানছেন না। সম্প্রতি এসিল্যান্ড অফিসের লোকজন এসে বাধা-নিষেধ দিয়ে গেলেও তা মানছেন না সংশ্লিষ্টরা। এভাবে সড়ক কেটে দোকানপাট গড়ে তোলা হলে সড়কের অস্তিত্ব থাকবে না। বর্ষা মৌসুমে কয়েক গ্রামের মানুষের চলাচলে ভোগান্তি পোহাতে হবে। রাস্তা দখল করে স্থাপনা গড়ে তোলা হলে সড়কটিই বিলীন হয়ে যাবে। ইদুকোণা বাজারে সড়ক কেটে মার্কেট নির্মাণকারী সিফাতুল্লাহ বলেছেন, সড়কে তার রেকর্ডিয় জমি, তাই তিনি সড়ক কেটেই স্থাপনা নির্মাণ করছেন। স্থানীয় ইউপি সদস্য মিজানুর রহমান বলেছেন, বেড়িবাঁধ কাম সড়ক কেটে দোকানপাট নির্মাণে শুরু থেকেই এলাকাবাসী আপত্তি জানিয়ে আসছেন। সংশ্লিষ্টরা কারো বাধা-নিষেধ মানছেন না। এটি তাদের রেকর্ডিয় জমি বলে স্থাপনা নির্মাণ করছেন। জানতে চাইলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ভূমি সুশান্ত সিংহ বলেছেন, সড়ক কেটে দোকানপাট নির্মাণ বন্ধে তহশিলদারকে সরেজমিনে পাঠানো হয়েছে। বাধা উপেক্ষা করে বেড়িবাঁধ কাম সড়ক কেটে দোকানপাট নির্মাণ করা হলে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী