সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ , ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জেলার ৪৪৪ মণ্ডপে হবে দুর্গাপূজা, থাকবে কঠোর নিরাপত্তা ব্যবস্থা ৮ দফা দাবিতে নিকাহ রেজিস্ট্রারদের স্মারকলিপি প্রদান শান্তিগঞ্জে চার লেনের কাজ ফের শুরু সিলেট-সুনামগঞ্জ-মোহনগঞ্জ রেলপথ বাস্তবায়নের দাবি ‎জামালগঞ্জে অতিরিক্ত টোল আদায় নিয়ে ক্রাশার মিল মালিক ও নৌযান শ্রমিকদের সঙ্গে প্রশাসনের সভা শান্তিগঞ্জে বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল সব সরকারি দপ্তরের ওয়েব পোর্টালে শতভাগ তথ্য হালনাগাদের আহ্বান জামায়াতকে বিশ্বাস করলে বিএনপি ভুল করবে : ফজলুর রহমান চালু হচ্ছে ১০ শয্যার কিডনি ডায়ালাইসিস সেন্টার হাওরাঞ্চলে শিক্ষার সংকট ও সম্ভাবনা শীর্ষক সেমিনার নৈরাজ্য-সন্ত্রাসের প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ মিছিল বিশ্ব পর্যটন দিবস পালিত বিআইডব্লিউটিএ’র নামে অতিরিক্ত টোল আদায় বন্ধের দাবি ‎বেলার মামলা নিয়ে কক্সবাজারের উন্নয়ন নিয়ে উদ্বেগে সরকার: মীর শাহে আলম ভেরিফিকেশনের নামে ফ্যাসিবাদী আমলের অপকর্ম পরিত্যাগ করুন : জামায়াত আমির আশঙ্কাজনক হারে বেড়েছে সিজার, বেসরকারি ক্লিনিকে ৮২ শতাংশের বেশি, ১৯ মাসে ৫ হাজার ৬২৪ সিজার জামালগঞ্জে ৪টি স্টোন ক্রাশারকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত দোয়ারাবাজারে চলছে টিলা কেটে মাটি বিক্রি সুপারিশ পেয়েও চাকরি নেই ১২০ জনের, ডিসি’র বাসভবনের সামনে নিয়োগবঞ্চিতদের বিক্ষোভ

মাওলানা মো. শামছুল হক জেলার শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত

  • আপলোড সময় : ২৪-০১-২০২৫ ০৯:৫৩:২৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০১-২০২৫ ১০:১৪:১৯ পূর্বাহ্ন
মাওলানা মো. শামছুল হক জেলার শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত
স্টাফ রিপোর্টার :: ছাতক উপজেলার ভাতগাঁও ইউনিয়নের নূরপুর বায়তুল হামদ জামে মসজিদের ইমাম ও খতিব ক্বারী মাওলানা মো. শামছুল হক জেলার শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত হয়েছেন। তিনি ছাতক উপজেলার চরমহল্লা ইউনিয়নের চানপুর গ্রামের মরহুম মো. গোলাম মস্তফা’র কনিষ্ঠ পুত্র। ক্বারী মাওলানা মো. শামছুল হক বিভাগীয় ও জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ ইমাম হওয়ার আশা ব্যক্ত করে সকলের নিকট দোয়া চেয়েছেন। গত ২৩ জানুয়ারি ইসলামিক ফাউন্ডেশন সুনামগঞ্জ জেলা কার্যালয় থেকে দেয়া উপ-পরিচালক কৃষিবিদ মোহাম্মদ মোশারফ হোসেনের স্বাক্ষরিত তালিকায় এই তথ্য দেয়া হয়। ক্বারী মাও. মো. শামছুল হক, মসজিদের ইমাম ও খতিবের দায়িত্ব পালনের পাশাপাশি আর্থ-সামাজিক উন্নয়নে পল্লী চিকিৎসক হিসেবে সেবাদান, কৃষি, বনায়ন, মৎস্য উৎপাদন, হাঁস- মুরগী পালন, উন্নত ফলনশীল ধান, সবজি ক্ষেত, সবুজ বনায়নে অর্থকরী ফসল উৎপাদনে ও পরিবেশ সংরক্ষণে ভূমিকা রাখেন। এ ছাড়াও বাল্যবিবাহ, বহুবিবাহ, মাদকাসক্তি, সন্ত্রাস ও জঙ্গিবাদ, এইডস, কুসংস্কার নিরোধ, আল্লাহর হক, বান্দার হক, স্বাস্থ্য ও সু-শিক্ষা, জুমার খুতবার পূর্বে ও ওয়াজ মাহফিলে মুসল্লিদেরকে কুরআন ও হাদিসের আলোকে বয়ান পেশ করার অবদানের জন্য তিনি জেলার শ্রেষ্ঠ ইমাম হিসেবে নির্বাচিত হয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
জেলার ৪৪৪ মণ্ডপে হবে দুর্গাপূজা, থাকবে কঠোর নিরাপত্তা ব্যবস্থা

জেলার ৪৪৪ মণ্ডপে হবে দুর্গাপূজা, থাকবে কঠোর নিরাপত্তা ব্যবস্থা