সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের জন্য খুলল যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসার পথ সুরমা নদীর তীর দখল করে স্থাপনা তৈরির হিড়িক উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও বিদ্যালয়ে শিক্ষকের শূন্যপদ দ্রুত পূরণের আহ্বান সুনামগঞ্জে উড়াল সড়ক : সম্ভাবনার নতুন দুয়ার

মধ্যনগরে আ.লীগ নেতা গ্রেফতার

  • আপলোড সময় : ২৪-০১-২০২৫ ১০:০২:২৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০১-২০২৫ ১০:০২:২৫ পূর্বাহ্ন
মধ্যনগরে আ.লীগ নেতা গ্রেফতার
মধ্যনগর প্রতিনিধি :: ধর্মপাশা উপজেলার উকিলপাড়া এলাকা থেকে বৃহস্পতিবার বেলা দুইটার দিকে আজিম মাহমুদ (৩৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তাঁর বাড়ি পাশের মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের দাতিয়াপাড়া গ্রামে। তিনি মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন। ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এনামুল হক বলেন, মধ্যনগর থানার ওসির অধিযাচনপত্র পেয়ে আজিম মাহমুদকে উপজেলা সদরের উকিলপাড়া এলাকা থেকে বেলা দুইটার দিকে আটক করা হয়। ওইদিন বেলা পৌনে চারটার দিকে মধ্যনগর থানা পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়েছে। মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আজিম মাহমুদ বলেন, আমার বিরুদ্ধে একটি মামলা ছিল। এই মামলায় আমি জামিনে আছি। আমি আওয়ামী লীগ করি। তাই কোনো মামলা ছাড়াই উদ্দেশ্যপ্রণোদিতভাবে বাড়িতে ফেরার পথে উকিলপাড়া এলাকা থেকে পুলিশ আমাকে আটক করেছে। মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সজিব রহমান বলেন, গত বছরের ২০ আগস্ট জেলার বিশ্বম্ভরপুর থানায় দাঙ্গাহাঙ্গামাসহ বিস্ফোরক আইনে একটি মামলা হয়। এই মামলার সন্দেহভাজন আসামি হিসেবে মধ্যনগর উপজেলা আওযামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিম মাহমুদকে গ্রেপ্তার দেখানো হয়েছে। শুক্রবার সকালে তাকে আদালতে পাঠানো হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে