সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎জামালগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘর পুড়ে নিঃস্ব পরিবার ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি

শহরে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

  • আপলোড সময় : ২৪-০১-২০২৫ ১০:১২:৩৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০১-২০২৫ ১০:১২:৩৪ পূর্বাহ্ন
শহরে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ পৌরশহরের ওয়েজখালি এলাকায় সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকের সাথে চলন্ত যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকসার সংঘর্ষে অমিয় বণিক লোকনাথ (২৯) নামের এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে। অমিয় বণিক লোকনাথ সুনামগঞ্জ শহরের মধ্যবাজার এলাকার বাসিন্দা প্রদীপ বণিকের ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানাযায়, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে ওয়েজখালি এলাকায় সিলেট-সুনামগঞ্জ সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকের সাথে শহরগামী যাত্রীবাহী সিএনজির সংঘর্ষ হয়। এসময় সিএনজির যাত্রী অমিয় বণিক লোকনাথ মারাত্মকভাবে আহত হলে স্থানীয়দের সহযোগিতায় তাঁকে সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম দুর্ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকের সাথে চলন্ত সিএনজি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছে। সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বলেন, শহরের ওয়েজখালি এলাকায় সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু হয়েছে। স্বজনদের অনুরোধে লাশটি ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‎জামালগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘর পুড়ে নিঃস্ব পরিবার

‎জামালগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘর পুড়ে নিঃস্ব পরিবার