সুনামগঞ্জ , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের আত্মহত্যা ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু

রাজস্ব লুট : সময়োপযোগী ব্যবস্থা নিন

  • আপলোড সময় : ২৪-০১-২০২৫ ১০:১৬:৫১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০১-২০২৫ ১০:১৬:৫১ পূর্বাহ্ন
রাজস্ব লুট : সময়োপযোগী ব্যবস্থা নিন
গত ২৩ জানুয়ারি ২০২৫ তারিখে একটি দৈনিকে এইমর্মে সংবাদ বেরিয়েছে, ‘রাজস্ব লুটে যুক্ত ছিলেন সাবেক এমপি রনজিতও’। এই শিরোনামের নিহিতার্থ এই যে, তাঁর আগের এমপিরাও কমবেশি এবংবিধ রাজস্ব লুটের সঙ্গে যুক্ত ছিলেন। সত্যি পরিতাপের বিষয়। প্রতিবেদনের বিস্তৃত পরিসরে তার বিবরণ উদ্ধৃত হয়েছে। বলা হয়েছে, “প্রাকৃতিক সম্পদে ভরপুর সুনামগঞ্জ-১ আসন। হাওর-নদী-পাহাড়ের মিশেলে এই আসনে রয়েছে তিনটি শুল্ক স্টেশন, জলমহাল ও বালু মহাল। যা থেকে সরকার প্রতিবছর কোটি কোটি টাকা রাজস্ব পায়। অভিযোগ রয়েছে, এই আসনে গেল প্রায় ৩০ বছর ধরে যারাই এমপি নির্বাচিত হয়েছেন নিজের উদরপূর্তি করার চেষ্টা করেছেন। তবে সাবেক এমপি মোয়াাজ্জেম হোসেন রতনের সময়কালে এই লুটতরাজ বাড়তে থাকে। পূর্ণতা পায় কয়েক মাসের সাবেক এমপি অ্যাড. রনজিত চন্দ্র সরকারের সময়কালে। তিনি নির্বাচিত হবার পর বিভিন্ন বাজার, নৌ-ঘাটে খাস কালেকশনের নামে কোটি কোটি টাকা লুটপাট হয়েছে।” কিন্তু তাঁদের এই আত্মসাতপ্রবণতার উপস্থিতির বিপরীতে সেটাকে প্রতিহত করার কোনও প্রশাসনিক প্রচেষ্টাপ্রবণতা অনুপস্থিত ছিল। বরং আমলাতান্ত্রিকতার স্বাভাবিক বৈশিষ্ট্য বাহ্যিক অনুষ্ঠানসর্বস্বতাসহ কোন ব্যক্তি, চক্র (সিন্ডিকেট) বা মহল বিশেষের স্বার্থরক্ষার্থে আইনের প্রয়োগ করে অবৈধকে বৈধ করে তোলা কিংবা অনিয়মকে নিয়ম করে তোলা, আইনভঙ্গকারীর বিরুদ্ধে প্রতিকারে উপেক্ষা প্রদর্শন ইত্যাদির কল্যাণে সুনামগঞ্জের জলমহাল, বালুপাথর মহাল, শুল্ক স্টেশনগুলো দুর্নীতির অভয়ারণ্যে পর্যবসিত হয়েছিল এবং ৫ আগস্টের পরিবর্তিত পরিস্থিতির পরিপ্রেক্ষিতেও এখনও তেমনটাই বহাল আছে, কেবল নিয়ন্ত্রণের হাত বদল ঘটেছে মাত্র। অন্তর্বর্তী সরকারের কাছে সুনামগঞ্জবাসীর প্রত্যাশা কেবল এই যে, ভবিষ্যতে যাতে এইসব শুল্ক স্টেশন, জলমহাল ও বালু-পাথর মহালগুলো লুটপাটের ক্ষেত্র হয়ে না উঠে তার ব্যবস্থা করুন। ভুলে গেলে চলবে না, সময়োপযোগী ব্যবস্থা নেওয়াই সবচেয়ে উত্তম। বিদ্যমান আইনে সাধারণ মানুষের ও রাষ্ট্রের স্বার্থরক্ষাকারী আইনের ধারাসমূহ যথাযথ পালনপ্রয়োগের ব্যবস্থা করাসহ প্রয়োজনে যুগোপযোগী জনকল্যাণমুখি আইন প্রণয়ন করুন, যাতে দুর্নীতি করার ফাঁক-অবকাশ আর না থাকে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ