সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য

জিয়াবাদ বলুন, মুজিববাদ বলুন, আমরা কোনো বাদ চাই না : নাসীরুদ্দিন পাটওয়ারী

  • আপলোড সময় : ২৪-০১-২০২৫ ১০:১৯:২৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০১-২০২৫ ১০:১৯:২৪ পূর্বাহ্ন
জিয়াবাদ বলুন, মুজিববাদ বলুন, আমরা কোনো বাদ চাই না : নাসীরুদ্দিন পাটওয়ারী
সুনামকণ্ঠ ডেস্ক :: ‘জিয়াবাদ বলুন, মুজিববাদ বলুন আমরা কোনো বাদ বাংলাদেশে চাই না।’ এমন কথা বলেছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দিন পাটওয়ারী । বুধবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর বাংলামটরের রূপায়ন টাওয়ারে জাতীয় নাগরিক কমিটির কার্যালয়ে আলোচনা সভায় তিনি এ কথা বলেন। রাজনৈতিক বক্তৃতামালা সিরিজ পর্ব-৩ ‘১৯৭৪-এর দুর্ভিক্ষ ঃ বাংলাদেশের রাজনীতি ও উন্নয়নপন্থায় প্রভাব’ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে জাতীয় নাগরিক কমিটি। বক্তা হিসেবে ছিলেন ইউনিভার্সিটি অব লন্ডনের অধ্যাপক ড. নাওমি হোসাইন। নাসীরুদ্দিন পাটওয়ারী বলেন, আদর্শিক বিভাজন থেকে সরে আসতে চাই। জিয়াবাদ বলুন, মুজিববাদ বলুন আমরা কোনো বাদ বাংলাদেশে চাই না। আমরা বাংলাদেশে শুধু একটি বিষয় চাই সেটা হলো জনগণ। জনগণ প্রাইম জায়গায় থাকবে। জনগণের মূল্যায়নে সংবিধান তৈরি হবে। জনগণকে ফোকাস করে জনগণের জন্য আমরা লড়াই করতে চাই। জনগণের কাছে আমরা যেতে চাই। জনগণের জয়যাত্রা জারি থাকুক। জনগণ আমাদের প্রেরণার শক্তি হোক। সেই শক্তিতে বলীয়ান হয়ে আমাদের ভবিষ্যৎ অগ্রযাত্রা মুখিয়ে থাকুক। পাটওয়ারী আরও বলেন, মনে করেন, সবার ভোটের একই দাম। অভ্যুত্থানে শহীদ হয়েছিল সবাই প্রান্তিক লেভেলের। রিকশাওয়ালা ও শ্রমিক আন্দোলনে শহীদ হয়। তাঁদের কাছে আমরা আবেদন তৈরি করতে পেরেছিলাম। সেটি জারি রাখতে হবে। সব প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছে। সামাজিক রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাকি নেই, কেউই দেশের প্রত্যাশার জায়গা পূরণ করতে পারেনি। গ্রামেগঞ্জে আমরা কাজ অব্যাহত রাখব। ২৪ পরবর্তী জনগণ নতুন বাংলাদেশে ঐক্যবদ্ধ হচ্ছে উল্লেখ করে পাটোয়ারী বলেন, বর্তমান রাজনৈতিক দলের সংস্কৃতিতে না জেনে অনেক কথা বলে থাকি। ফ্যাক্ট না বলে জনগণকে বিভ্রান্ত করার জন্য রাজনৈতিক রেটোরিক বাজারে ছাড়া হয়। এগুলো আরো ক্ষতিকরভাবে ছড়িয়ে পড়ে। এবং থানা জেলা লেভেলে মারামারি ছড়িয়ে পড়ে। জাতীয় নাগরিক কমিটির এ আহ্বায়ক বলেন, বর্তমানে আমরা যে রাজনৈতিক পরিম-লে আছি, সামনে সংকট আসবে। আমরা চাই না, ইতিহাসের কোনো অধ্যায় অন্ধকারে থাকুক। এগুলোর ব্যাপারে সবাই জানুক। মানুষ যেভাবে বোঝে, সেভাবেই তাদের কাছে পৌঁছে দিতে হবে। সবার ভোটের মান একই। আলোচনা সভায় জাতীয় নাগরিক কমিটির বিভিন্ন স্তরের নেতা-কর্মী বক্তব্য দেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন