সুনামগঞ্জ , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইয়াবার চালানসহ জুলাইযোদ্ধা হিমেল জনতার হাতে আটক ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন
যাদুকাটার তীরে মানববন্ধন

নদীর পাড় কাটা ও অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবি

  • আপলোড সময় : ২৬-০১-২০২৫ ০৯:০৮:৪৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০১-২০২৫ ০৯:০৮:৪৬ পূর্বাহ্ন
নদীর পাড় কাটা ও অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবি
স্টাফ রিপোর্টার :: পরিবেশ প্রকৃতি সংরক্ষণের লক্ষ্যে যাদুকাটা নদীর অবৈধভাবে পাড় কাটা বন্ধ করা ও রাতের আঁধারে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন এবং চাঁদাবাজি বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শ্রমিক কল্যাণ ফেডারেশন সুনামগঞ্জ জেলা শাখার আয়োজনে শনিবার (২৫ জানুয়ারি) বিকেলে যাদুকাটা নদীর শিমুল বাগানের সামনের খেয়া ঘাটের বালুচরে এই কর্মসূচি পালিত হয়। সুনামগঞ্জ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. মোমতাজুল হাসান আবেদ-এর সভাপতিত্বে ও সেক্রেটারি লুৎফুর রহমান দুলালের সঞ্চালনায় মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের অন্যতম উপদেষ্টা অধ্যাপক মো. আব্দুল্লাহ, শ্রমিক কল্যাণ ফেডারেশন সুনামগঞ্জ পৌর শাখার সভাপতি জসিম উদ্দিন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শ্রমিক নেতা কাজী হাসান আলী মাস্টার, আব্দুল আলীম ইমতিয়াজ, আব্দুস শহিদ গাজী, ফরিদ উদ্দিন, আবিকুল হক প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, যাদুকাটা নদীর তীর কাটার সাথে জড়িত বালুখেকো চক্রদের আইনের আওতায় এনে তাদের শাস্তি নিশ্চিত করতে হবে। আমাদের এই জেলার মানুষ শান্তিপ্রিয়। মানুষ চোখের পরিবেশের এমন ক্ষয়ক্ষতি হতে দিবে না। আর প্রশাসন যদি কঠোর পদক্ষেপ না নেয় তাহলে এ জেলার সকল শ্রমিক ভাইদের নিয়ে আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলবো।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ইয়াবার চালানসহ জুলাইযোদ্ধা হিমেল জনতার হাতে আটক

ইয়াবার চালানসহ জুলাইযোদ্ধা হিমেল জনতার হাতে আটক