সুনামগঞ্জ , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুরমা নদী ক্যাপিটাল ড্রেজিংয়ের দাবি ধীরে চলছে চারলেন প্রকল্পের কাজ ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ”

জগন্নাথপুরে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে দেয়াল নির্মাণের চেষ্টা

  • আপলোড সময় : ২৬-০১-২০২৫ ০৯:১১:২৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০১-২০২৫ ০৯:১১:২৭ পূর্বাহ্ন
জগন্নাথপুরে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে দেয়াল নির্মাণের চেষ্টা
জগন্নাথপুর প্রতিনিধি :: জগন্নাথপুরে বিজ্ঞ আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে বিরোধীয় ভূমিতে পাকা দেয়াল নির্মাণ করতে গেলে থানা পুলিশের বাধায় কাজ বন্ধ করা হয়েছে। অভিযোগ সূত্যে জানাগেছে, জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের খানপুর মৌজার জেএল নং-২১৯, আরএস খতিয়ান নং-৪৮৪, আরএস দাগ নং-৫৮৪৫ ও ৫৮৪৬-এ এক একর ৩০ শতক ভূমির মালিক নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের দিঘিরপাড় গ্রামের বাসিন্দা সাংবাদিক আহমদ আবুল কালাম গং। উক্ত ভূমিতে মধ্য সমত গ্রামের ছাইম উল্লার কন্যা সাহেদা খাতুন গং জোরপূর্বক মাটি ভরাট করে পাকা দেয়াল নির্মাণ করতে গেলে সাংবাদিক আহমদ আবুল কালাম গং বাধা দেন। প্রতিপক্ষ বাধা না মেনে নির্মাণকাজ করতে মরিয়া হয়ে উঠে। এক পর্যায়ে সাংবাদিক আহমদ আবুল কালাম বাদী হয়ে সুনামগঞ্জের সহকারী জজ আদালতে সাহেদা খাতুনসহ ৫ জনকে বিবাদী করে একটি স্বত্ব মোকদ্দমা দায়ের করেন। যার নং ২৯/২৪। গত ৭/৩/২৪ ইং তারিখে বাদী পক্ষের অভিযোগের প্রেক্ষিতে বিজ্ঞ আদালত ৫নং বিবাদী সাহেদা খাতুনের বিরুদ্ধে উক্ত ভূমিতে ১০ দিনের কারণ দর্শানোর নোটিশ ও অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা আরোপ করেন। এর মধ্যে গত ২০ জানুয়ারি আদালতের নিষেধাজ্ঞা উপক্ষো করে উক্ত ভূমিতে বিবাদী সাহেদা খাতুনের ভাড়াটিয়া স্থানীয় দিঘিরপাড় গ্রামের ইসমাইল উল্লার ছেলে সিরাজ উদ্দিনসহ তার লোকজন পাকা দেয়াল নির্মাণকাজ করতে গেলে সাংবাদিক আহমদ আবুল কালাম জগন্নাথপুর থানায় আরেকটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের আলোকে জগন্নাথপুর থানা পুলিশ কাজ বন্ধ করেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স