সুনামগঞ্জ , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ

ধর্মপাশায় জলমহাল থেকে মাছ লুটের অভিযোগ

  • আপলোড সময় : ২৬-০১-২০২৫ ০৯:২৩:৪৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০১-২০২৫ ০৯:২৩:৪৩ পূর্বাহ্ন
ধর্মপাশায় জলমহাল থেকে মাছ লুটের অভিযোগ
ধর্মপাশা প্রতিনিধি :: ধর্মপাশা উপজেলার মনাই নদী প্রকাশিত সুনই নদী জলমহালে অবৈধভাবে ঢুকে জলমহালের একটি অংশে বিষ ঢেলে স্থানীয় ৩৫ থেকে ৪০ জন জেলে জাল পেতে দুই লক্ষাধিক টাকার মাছ লুট করে করে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। শনিবার ভোর চারটা থেকে সকাল পৌনে ছয়টা পর্যন্ত এই ঘটনা ঘটে। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলার পাইকুরাটি ইউনিয়নের মনাই নদী প্রকাশিত সুনই নদী জলমহালটি সুনামগঞ্জ জেলা প্রশাসনের ব্যবস্থাধীন। জলমহালটির আয়তন ২১৮একর। ১৪২৮ থেকে ১৪৩৩বঙ্গাব্দ পর্যন্ত এই জলমহালটি ছয় বছরের জন্য বাৎসরিক ৫৫লাখ ৮১হাজার ৭৭১টাকা ইজারা মূল্যসহ অন্যান্য পাওনাদি পরিশোধ সাপেক্ষে এটি ইজারা পায় উপজেলার পাইকুরাটি ইউনিয়নের কুর্শিবাড়ী উত্তরপাড়া মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেড। উপজেলার পাইকুরাটি ইউনিয়নের কুর্শিবাড়ী উত্তরপাড়া মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি ও জলমহালটির ইজরাদার শাহজাহান (৪০) বলেন, আমরা ১৪৩১বঙ্গাব্দ পর্যন্ত জলমহালটির ইজারামূল্যসহ জলমহালটির যাবতীয় পাওনাদি পরিশোধ করে এটি ভোগ দখলে আছি। আমাদের ইউনিয়নের বেখইজোড়া গ্রামের জেলে বুলু খাঁ (৩৫) ও জেলে গনু তালুকদারের (৫৫) নেতৃত্বে ৩৫ থেকে ৪০জন জেলে শনিবার ভোররাত অনুমান চারটার দিকে অবৈধভাবে বিভিন্ন ধরনের ৪/৫টি জাল নিয়ে আমাদের জলমহালে ঢুকে পড়ে। পরে তারা বিষ ঢেলে সেখান থেকে সকাল পৌনে ছয়টা পর্যন্ত দুই লক্ষাধিক টাকার মাছ লুট করে নিয়ে গেছে। মাছ শিকার করে চলে যাওয়ার সময় টর্চ লাইটের আলোতে এই দুজন জেলেকে জলমহালে থাকা দুইজন পাহারাদার চিনতে পেরে ঘটনাটি আমাকে জানিয়েছেন। এ ঘটনায় আমি থানায় লিখিত অভিযোগ করব। বিষ ঢেলে মাছ শিকার করায় জলমহালটির বিভিন্ন অংশ বোয়াল, আইড়, বাইম, পাবদা, পুটিসহ দেশীয় বিভিন্ন প্রজাতির মাছ মরে ভেসে উঠেছে। পাইকুরাটি ইউনিয়নের বেখইজোড়া গ্রামের জেলে বুলু খাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। তবে একই গ্রামের জেলে গনু তালুকদার বলেন, আমরা ওই জলমহালে বিষ ঢেলে মাছ লুট করে নিয়ে যাইনি। আমাদেরকে হয়রানি ও মিথ্যা মামলা দিয়ে ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে এই মিথ্যা অপবাদ রটানো হচ্ছে। ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ এনামুল হক বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ

ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ