সুনামগঞ্জ , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ , ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার দিবে এসআরবি শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধন ‎প্রতি শুক্রবার আইসিসিবিতে বসবে ‘সুপার সেল কার বাজার’ বিশ্বম্ভরপুরে এসআরবি-৯ এর অভিযানে ৩৩ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১ শান্তিগঞ্জে জমজমাট নৌকা বাইচ সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি' দেশে ৭ মাসে ধর্ষণের শিকার ৬৪১ নারী-শিশু : আসক ‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে : ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস টাঙ্গুয়ার হাওরেও পাওয়া যাচ্ছে রাক্ষুসে সাকার মাছ তাহিরপুরে বন্যা পূর্ব প্রস্তুতি ও আগাম সাড়াদান মহড়া অনুষ্ঠিত ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু

বার্ষিক বিচার বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

  • আপলোড সময় : ২৬-০১-২০২৫ ১১:২০:৩৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০১-২০২৫ ১১:২৫:৪১ পূর্বাহ্ন
বার্ষিক বিচার বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জে বার্ষিক বিচার বিভাগীয় সম্মেলন-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় সুনামগঞ্জ বিচার বিভাগের আয়োজনে জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে সিনিয়র জেলা ও দায়রা জজ মো. হেমায়েত উদ্দিন-এর সভাপতিত্বে বার্ষিক বিচার বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন অধিবেশনের শুরুতে পবিত্র আল কোরআন থেকে তেলাওয়াত করেন সহকারী জজ (শিক্ষানবিশ) মো. নসরুল্লাহ এবং পবিত্র গীতাপাঠ করেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নির্জন কুমার মিত্র। সুনামগঞ্জ জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) সুলেখা দে-এর সঞ্চালনায় সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র জেলা ও দায়রা জজ এবং বার্ষিক বিচার বিভাগীয় সম্মেলনের সভাপতি মো. হেমায়েত উদ্দিন। এসময় সুনামগঞ্জ জজশীপে ২০২৪ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত মামলা দায়ের ও নিষ্পত্তির পরিসংখ্যান উপস্থাপন করেন ১ম আদালতের যুগ্ম জেলা ও দায়রা জজ কাঁকন দে। সুনামগঞ্জ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসিতে ২০২৪ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত মামলা দায়ের ও নিষ্পত্তির পরিসংখ্যান উপস্থাপন করেন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. শাহ জামাল। এসময় উল্লেখ করা হয়, জজ কোর্ট কর্তৃক আদায়কৃত অর্থের পরিমাণ ৪,৬৬,৪৮,৪৭১/- টাকা এবং ম্যাজিস্ট্রেসি তে মামলা দায়ের করার তুলনায় নিষ্পত্তির হার ১১০%। পরে দেওয়ানি মামলা নিষ্পত্তিতে চিহ্নিত প্রতিবন্ধকতা সংক্রান্ত মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিনিয়র সহকারী জজ (সদর) বেগম দিলরুবা ইয়াছমিন। ফৌজদারি মামলা নিষ্পত্তিতে চিহ্নিত প্রতিবন্ধকতা সংক্রান্ত মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কামাল উদ্দিন। এরপর বার্ষিক বিচার বিভাগীয় সম্মেলনের সভাপতি সিনিয়র জেলা ও দায়রা জজ মো. হেমায়েত উদ্দিন-এর পরিচালনায় শুরু হয় উন্মুক্ত আলোচনা। উন্মুক্ত আলোচনায় তিনি জেলা কারাগারের সার্বিক নিরাপত্তা ব্যবস্থাসহ বন্দিদের যথাযথ আইনি সুরক্ষা ব্যবস্থা স¤পর্কে জেল সুপার থেকে অবগত হন। এছাড়াও তিনি ফৌজদারি বিচার ব্যবস্থার কোর্ট প্রসেস স্বল্প সময়ে যথাযথভাবে জারি করার প্রয়োজনীয় ব্যবস্থা করার জন্য কোর্ট পুলিশের প্রতি আহবান জানান। এসময় উপস্থিত ছিলেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রোকন উদ্দিন কবির, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ কামাল খান, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া, সুনামগঞ্জ ২৮ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির, পুলিশ সুপার আ.ফ.ম আনোয়ার হোসেন খান, সিভিল সার্জন ডা. জসিম উদ্দিন, জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাহবুবুর রহমান, র‌্যাব-৯, সুনামগঞ্জ সিপিসি-৩ কোম্পানি কমান্ডার মেজর মো. নূরনবী, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক নাহিদ হাসান সৌরভ, জেল সুপার মো. মাইন উদ্দিন ভূঁইয়া, পাবলিক প্রসিকিউটর অ্যাড. মল্লিক মঈন উদ্দিন সুহেল, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট নজরুল ইসলাম সেফু, সাধারণ স¤পাদক অ্যাডভোকেট শেরেনূর আলীসহ অন্যান্য বিজ্ঞ বিচারক ও ম্যাজিস্ট্রেটবৃন্দ, জিপি, পিপি। আদালতে সরকারি সাক্ষী নিয়মিত উপস্থিতি নিশ্চিত করার জন্য কার্যকরী ব্যবস্থা নিচ্ছেন বলে জানান জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। সভায় সুনামগঞ্জ পুলিশ সুপার আ.ফ.ম আনোয়ার হোসেন খান জানান, বাংলাদেশে জমি-জমা বিরোধ থেকে অধিকাংশ ফৌজদারি মামলা উদ্ভব হচ্ছে। ফলে বাংলাদেশের ভূমি সংক্রান্ত সমস্যা সমাধান করা এবং ভূমি ব্যবস্থাপনায় সংস্থার করতে পারলে ফৌজদারি মামলা অনেক কমে যাবে। সভাপতির বক্তব্যে জেলা ও দায়রা জজ মো. হেমায়েত উদ্দীন সুনামগঞ্জ জজ শীপে আরো একটি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, একটি অতিরিক্ত জেলা জজ আদালত, ২টি যুগ্ম জেলা জজ আদালত, ২টি সিনিয়র সহকারী জজ ও শান্তিগঞ্জ উপজেলার জন্য আরো একটি সহকারী জজ আদালত স্থাপনের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানান। তাছাড়া তিনি জি আর মামলা নিষ্পত্তির পর মামলার সিডি যথাযথভাবে সংরক্ষণ এবং বিনিষ্ট করার জন্য সংশ্লিষ্ট সকলকে আহ্বান জানান। পরে ২৮ বিজিবি’র অধিনায়ককে চোরামাল উদ্ধার করে তা স্থানীয় থানায় জমা প্রদান করে চোরাকারবারিদের বিরুদ্ধে যথাযথ আইননি ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করা হয়। জেলা ও দায়রা জজ মো. হেমায়েত উদ্দীন বিচার সংশ্লিষ্ট বিভিন্ন অংশীজনকে দ্রুত ন্যায়বিচার নিশ্চিতকল্পে প্রত্যেকের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করার আহবান জানান। সভায় বিগত বছরের মামলা নিষ্পত্তির জন্য সহকারী জজ হিসাবে আনিসুর রহমান ও যুগ্ম জেলা জজ হিসাবে কাঁকন দে এবং চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রোকন উদ্দিন কবিরকে পুরস্কৃত করা হয়। এছাড়াও জেলা লিগ্যাল এইড অফিসার বেগম সুলেখা দে কে বিশেষ সম্মাননা দেওয়া হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প

দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প