সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পূবালী ব্যাংকের ইলেক্ট্রনিক বুথ ও সেল্ফ সার্ভিস সেন্টারের উদ্বোধন গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি

ড. ইউনূসকে ফ্রান্সের প্রেসিডেন্টের অভিনন্দন

  • আপলোড সময় : ২২-০৮-২০২৪ ০১:২৫:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৮-২০২৪ ০১:২৫:৩৭ অপরাহ্ন
ড. ইউনূসকে ফ্রান্সের প্রেসিডেন্টের অভিনন্দন
 
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ। বুধবার (২১ আগস্ট) প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম গণমাধ্যমকে এ তথ্য জানান।
 
ড. মুহাম্মদ ইউনূসকে লেখা চিঠিতে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ বলেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হওয়ায় আপনাকে (ড. ইউনূস) আন্তরিক অভিনন্দন জানাই।
 
ফরাসি প্রেসিডেন্ট আরও বলেন, বাংলাদেশ এখন এক ক্রান্তিকালে প্রবেশ করেছে। আপনার নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হবে গণতান্ত্রিক নির্বাচনের জন্য মাঠ প্রস্তুত করা এবং শান্তি ও জাতীয় ঐক্য ফিরিয়ে আনা। এ বিষয়ে ইতোমধ্যে ড. মুহাম্মদ ইউনূস যে বার্তা দিয়েছেন সেটিকে স্বাগত জানান ইমানুয়েল ম্যাখোঁ।
 
ড. ইউনূসকে ফ্রান্সের প্রেসিডেন্ট বলেন, আপনার দেশ যে জটিল সময়ের মধ্য দিয়ে যাচ্ছে, আপনি ফ্রান্সের পূর্ণ সমর্থন পাবেন।
ইমানুয়েল ম্যাখোঁ বলেন, দ্বিপাক্ষিক সম্পর্ককে ক্রমাগত শক্তিশালী করার লক্ষ্যে মানবাধিকার ও সংখ্যালঘুদের প্রতি সম্মান, জলবায়ু পরিবর্তন জনিত অভিযোজন, দারিদ্র্যের বিরুদ্ধে লড়াইসহ আমাদের যৌথ কাজগুলো অব্যাহত থাকবে।
 
ফ্রান্সের প্রেসিডেন্ট বলেন, তার দেশ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে উন্মুখ। অন্তর্বর্তী সরকারের জন্য আসন্ন চ্যালেঞ্জগুলো মোকাবিলায় ড. ইউনূসের সফলতা কামনা করেন তিনি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন